৩৭/৩৫. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪২৯৯ - তাকওয়া ও ক্ষমার অধিকারী আল্লাহ

কিয়ামতের দিন আল্লাহর রহমাত লাভের আশা করা যায়

আল্লাহই ভয়ের যোগ্য ও ক্ষমার অধিকারী: তাওহীদ ও তাকওয়ার হাদিস

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪২৯৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا سُهَيْلُ بْنُ عَبْدِ اللَّهِ، - أَخُو حَزْمٍ الْقُطَعِيِّ - حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ قَرَأَ - أَوْ تَلاَ - هَذِهِ الآيَةَ ﴾هُوَ أَهْلُ التَّقْوَى وَأَهْلُ الْمَغْفِرَةِ﴿ فَقَالَ " قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ أَنَا أَهْلٌ أَنْ أُتَّقَى فَلاَ يُجْعَلَ مَعِي إِلَهٌ آخَرُ فَمَنِ اتَّقَى أَنْ يَجْعَلَ مَعِي إِلَهًا آخَرَ فَأَنَا أَهْلٌ أَنْ أَغْفِرَ لَهُ " .

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) এই আয়াত পাঠ বা তিলাওয়াত করলেন (অনুবাদ) : "একমাত্র তিনিই ভয়ের যোগ্য এবং তিনিই ক্ষমা করার অধিকারী" (সূরা মুদ্দাসসিরঃ ৫৬), অতঃপর বলেনঃ মহান আল্লাহ বলেছেন, আমিই উপযুক্ত যে, কেবল আমাকেই ভয় করতে হবে। অতএব আমার সাথে যেন অন্য ইলাহ যোগ না করা হয়। যে ব্যক্তি আমার সাথে অন্য কোন ইলাহ যোগ করা পরিহার করবে, আমি তাকে ক্ষমা করার অধিকারী।

[৩৬৩১] (তিরমিযী ৩৩২৮, আহমাদ ১২০৩৪, দারিমী ২৭২৪। মিশকাত ২৩৫১। উক্ত হাদীসের রাবী১. যায়দ ইবনুল হুবাব সম্পর্কে আহমাদ বিন হাম্বাল বলেন, তিনি সত্যবাদী কিন্তু হাদীস বর্ণনায় অধিক ভুল করেন। আলী ইবনুল মাদীনী ও উসমান বিন আবূ শায়বাহ তাকে সিকাহ বলেছেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে সাওরীর হাদীস বর্ণনায় ভুল করেছেন। (তাহযীবুল কামালঃরাবী নং ২০৯৫, ১০/৪০ নং পৃষ্ঠা)২. সুহায়ল বিন আবদুল্লাহ সম্পর্কে আবূ জাফার আল-উকায়লী বলেন, তার হাদীসের অনুসরণ করা যাবে না। আহমাদ বিন শুয়ায়ব আন-নাসায়ী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল, তার হাদীসের অনুসরণ করা যাবে না। ইমাম বুখারী বলেন, তার হাদীসের অনুসরণ করা যাবে না, তার সমালোচনা রয়েছে। (তাহযীবুল কামালঃরাবী নং ২৬২৬, ১২/২১৭ নং পৃষ্ঠা) [উপরোক্ত হাদীসে মোট ২টি সানাদের ১টি বর্ণিত হয়েছে, অপর সানাদটি হলোঃ] ৪২৯৯ (১) . আনাস (রাঃ), "একমাত্র তিনিই ভয়ের যোগ্য এবং তিনিই ক্ষমা করার অধিকারী" (সূরা মুদ্দাসসির) শীর্ষক আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমাদের প্রতিপালক বলেছেন, আমিই উপযুক্ত যে, আমাকেই ভয় করতে হবে, আমার সাথে অন্যকে শরীক করা যাবে না। আর যে ব্যক্তি আমার সাথে শরীক করা পরিহার করেছে আমিই তাকে ক্ষমা করার অধিকারী।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪২৯৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সূরা মুদ্দাসসিরের আয়াত পাঠ করেছেন: “একমাত্র তিনিই ভয়ের যোগ্য এবং তিনিই ক্ষমা করার অধিকারী।” এরপর তিনি আল্লাহর বাণী জানিয়েছেন—আল্লাহই উপযুক্ত যে, কেবল তাঁকেই ভয় করা হবে। তাই তাঁর সাথে অন্য কোনো ইলাহ যুক্ত করা যাবে না। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাহ যোগ করা থেকে বাঁচে, আল্লাহ তাকে ক্ষমা করার অধিকারী। হাদিসটির মূল শিক্ষা হলো তাওহীদ, তাকওয়া এবং ক্ষমার আশা। আল্লাহকে ভয় করা মানে তাঁর অধিকার মানা, শিরক থেকে দূরে থাকা এবং তাঁর কাছে ক্ষমা চাওয়া। এ হাদিস মুসলিমকে আল্লাহভীতির সাথে আশাবাদী থাকতে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহই প্রকৃতভাবে ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।
  • শিরক থেকে বেঁচে থাকা তাওহীদ ও তাকওয়ার মূল শিক্ষা।
  • আল্লাহর ক্ষমার আশা তাঁর একত্ব মেনে চলার সাথে যুক্ত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন