৩৭/৩৯. অধ্যায়ঃ
জান্নাতের বর্ণনা
সুনানে ইবনে মাজাহ : ৪৩৩১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪৩৩১
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " الْجَنَّةُ مِائَةُ دَرَجَةٍ كُلُّ دَرَجَةٍ مِنْهَا مَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ وَإِنَّ أَعْلاَهَا الْفِرْدَوْسُ وَإِنَّ أَوْسَطَهَا الْفِرْدَوْسُ وَإِنَّ الْعَرْشَ عَلَى الْفِرْدَوْسِ مِنْهَا تُفَجَّرُ أَنْهَارُ الْجَنَّةِ فَإِذَا مَا سَأَلْتُمُ اللَّهَ فَسَلُوهُ الْفِرْدَوْسَ " .
মুআয বিন জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: জান্নাতের একশ তলা রয়েছে। এক তলা থেকে অপর তলার ব্যবধান আসমান-জমিনের মধ্যকার দূরত্বের সমান। নিশ্চয় এর শীর্ষ স্তরে রয়েছে ফেরদাউস এবং মধ্যবর্তী স্তরও ফেরদাউস। আল্লাহর আরশ ফেরদাউসের উপরে অবস্থিত। এখান থেকে জান্নাতের ঝরণাসমূহ প্রবাহিত। তোমরা যখন আল্লাহর কাছে চাইবে তখন তাঁর নিকট ফেরদাউস নামক জান্নাত প্রার্থনা করবে।
তাহকীক আলবানীঃ সহীহ।[৩৬৬৩] তিরমিজি ২৫৩০। সহীহাহ ৯২২।
