১/৬৯. অধ্যায়ঃ
চুমা দেয়ার পর উযু করা
সুনানে ইবনে মাজাহ : ৫০২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৫০২
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَبَّلَ بَعْضَ نِسَائِهِ ثُمَّ خَرَجَ إِلَى الصَّلاَةِ وَلَمْ يَتَوَضَّأْ . قُلْتُ مَا هِيَ إِلاَّ أَنْتِ . فَضَحِكَتْ .
উরওয়াহ ইবনুয-যুবায়র হতে বর্ণিতঃ
রাসূল (ﷺ) তাঁর এক স্ত্রীকে চুমু দিলেন, অতঃপর সালাত আদায়ের জন্য বেরিয়ে গেলেন, কিন্তু ওজু করেননি। আমি (উরওয়া) বললাম, আপনিই সেই ব্যক্তি। এতে তিনি (আয়িশা) হাসলেন।
[৫০০] তিরমিযী ৮৬, নাসায়ী ১৭০, আবূ দাঊদ ১৭৮-৭৯, আহমাদ ২৫২৩৮। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: মিশকাত ৩২৩, সহীহ আবূ দাউদ ১৭১।
