১/৭০. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৫০৪ - মযী ও বীর্যের বিধান
মযী নির্গত হলে উযু করা
মযী ও বীর্যের বিধান: কখন ওজু, কখন গোসল
সুনানে ইবনে মাজাহ : ৫০৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৫০৪
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ عَنِ الْمَذْىِ فَقَالَ «فِيهِ الْوُضُوءُ وَفِي الْمَنِيِّ الْغُسْلُ».
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কে মযী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তা নির্গত হলে উযু করতে হবে এবং বীর্য নির্গত হলে গোসল করতে হবে।
[৫০২] বুখারী ১২৩, ১৭৮, ২৬৯; মুসলিম ৩০১-৩, তিরমিযী ১১৪, নাসায়ী ১৫২-৫৪, ১৫৭, ১৯৩-৯৪, ৪৩৫-৩৯, আবূ দাঊদ ২০৬-৭, আহমাদ ৬০৭, ৬১৯, ৬৬৪, ৮৪৯, ৮৫৮, ৮৭০, ৮৭২, ৮৯২, ৯৮০, ১০১২, ১০২৯, ১০৭৪, ১২৪২। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ২০০ ইরওয়াহ ৪৭, ১২৫। উক্ত হাদিসের রাবী ইয়াযীদ বিন আবু যিয়াদ সম্পর্কে আহমাদ বিন সালেহ তাকে সিকাহ বললেও ইয়াহইয়া বিন মাঈন ও আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। আবু যুরআহ আর-রাযী বলেন, তার থেকে হাদিস গ্রহণ করা যাবে কিন্তু দলীল হিসেবে গ্রহণ করা গ্রহণযোগ্য নয়। আহমাদ বিন হাম্বল বলেন, কোন সমস্যা নেই। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৫০৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم কে মযী সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি স্পষ্টভাবে বলেন, মযী নির্গত হলে ওজু করতে হবে এবং বীর্য নির্গত হলে গোসল করতে হবে। হাদিসটির মূল শিক্ষা খুব সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে মযী ও বীর্যের মধ্যে আলাদা বিধান দেখানো হয়েছে। মযীর ক্ষেত্রে ওজু যথেষ্ট, আর বীর্যের ক্ষেত্রে গোসলের কথা এসেছে। তাই মযী বের হলে কী করতে হবে, বীর্য বের হলে গোসল, মযী ও বীর্যের পার্থক্য—এসব বিষয়ে এই হাদিস সরাসরি দিকনির্দেশনা দেয়। ব্যাখ্যায় অতিরিক্ত কথা না বাড়িয়ে হাদিসের ভাষাতেই বিষয়টি সহজভাবে বোঝা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মযী নির্গত হলে ওজু করার নির্দেশ এসেছে।
- বীর্য নির্গত হলে গোসল করার নির্দেশ এসেছে।
- একই ধরনের মনে হলেও মযী ও বীর্যের বিধান আলাদা।
