১/৭৮. অধ্যায়ঃ
পেশাবে সিক্ত মাটি কিভাবে ধুয়ে পরিস্কার করতে হয়
সুনানে ইবনে মাজাহ : ৫২৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৫২৮
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، أَنَّ أَعْرَابِيًّا، بَالَ فِي الْمَسْجِدِ فَوَثَبَ إِلَيْهِ بَعْضُ الْقَوْمِ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " لاَ تُزْرِمُوهُ " . ثُمَّ دَعَا بِدَلْوٍ مِنْ مَاءٍ فَصَبَّ عَلَيْهِ .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক বেদুঈন মসজিদে (নববীতে) পেশাব করে দিল। কতক লোক তার উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হলো। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তাকে পেশাব করতে বাধা দিও না। অতঃপর তিনি এক বালতি পানি নিয়ে ডাকলেন এবং তা পেশাবের উপর ঢেলে দিলেন।
[৫২৬] বুখারী ২১৯, ২২১, ৬০২৫; মুসলিম ২৮-১২, ২৮৫; তিরমিযী ১৪৭, নাসায়ী ৫৩-৫৫, ৩২৯; আহমাদ ১১৬৭২, ১১৭২২, ১২২৯৮, ১২৫৭২, ১২৯৫৫; দারিমী ৭৪০। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ১৯১।
