১/৭৮. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৫২৯ - মসজিদ আল্লাহর জিকির ও সালাতের জন্য

পেশাবে সিক্ত মাটি কিভাবে ধুয়ে পরিস্কার করতে হয়

মসজিদে আচরণ: জিকির, সালাত ও ধৈর্যের নববী শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৫২৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ دَخَلَ أَعْرَابِيٌّ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ ـ ﷺ ـ جَالِسٌ فَقَالَ اللَّهُمَّ اغْفِرْ لِي وَلِمُحَمَّدٍ وَلاَ تَغْفِرْ لأَحَدٍ مَعَنَا . فَضَحِكَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ وَقَالَ «لَقَدِ احْتَظَرْتَ وَاسِعًا». ثُمَّ وَلَّى حَتَّى إِذَا كَانَ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ فَشَجَ يَبُولُ . فَقَالَ الأَعْرَابِيُّ بَعْدَ أَنْ فَقِهَ فَقَامَ إِلَىَّ بِأَبِي وَأُمِّي . فَلَمْ يُؤَنِّبْ وَلَمْ يَسُبَّ . فَقَالَ " إِنَّ هَذَا الْمَسْجِدَ لاَ يُبَالُ فِيهِ وَإِنَّمَا بُنِيَ لِذِكْرِ اللَّهِ وَلِلصَّلاَةِ " . ثُمَّ أَمَرَ بِسَجْلٍ مِنَ مَاءٍ فَأُفْرِغَ عَلَى بَوْلِهِ .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

এক বেদুইন মসজিদে (নাববীতে) প্রবেশ করলো, তখন রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে বসা ছিলেন। সে বললো, হে আল্লাহ্‌! আমাকে ও মুহাম্মাদ (ﷺ)-কে ক্ষমা করুন এবং আমাদের সাথে অপর কাউকে ক্ষমা না করুন। রাসূলুল্লাহ (ﷺ) হেসে দিয়ে বললেনঃ তুমি একটি প্রশস্ত বিষয়কে সংকীর্ণ করে দিলে।অতঃপর সে ফিরে মোড় ঘুরে মসজিদের এক কোণায় গিয়ে পেশাব করতে লাগলো। বেদুঈন তার অশিষ্ট আচরণ উপলব্ধি করে আমার নিকট দাঁড়িয়ে বললো, আমার পিতা-মাতা আপনার জন্য কুরবান হোক। তিনি তাকে ধমকও দেননি এবং গালি-গালাজও করেননি। তিনি শুধু বললেনঃ এই মসজিদে, এতে পেশাব করা সঙ্গত নয়, বরং তা নির্মাণ করা হয়েছে আল্লাহ্‌র যিকির ও সালাতের জন্য। অতঃপর তিনি এক বালতি পানি আনার নির্দেশ দেন এবং তা পেশাবের উপর ঢেলে দেয়া হয়।

[৫২৭] বুখারী ২২০, ৬০১০, ৬১২৮; তিরমিযী ১৪৭, নাসায়ী ৫৬, ৩৩০, ১২১৬-১৭; আবূ দাঊদ ৩৮০, ৮৮২; আহমাদ ৭২১৪, ৭৭৪০, ১০১৫৫। তাহক্বীক্ব আলবানী: হাসান সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ৪০৪, ৮৮৫, ইরওয়াহ ১৭১। উক্ত হাদিসের রাবী মুহাম্মাদ বিন আমর সম্পর্কে ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান বলেন, তিনি সালিহ। ইবনু হিব্বান বলেন, তিনি কখনো হাদিস বর্ণনায় ভুল করেন। ইবনু আদী বলেন, তার হাদিস বর্ণনায় সমস্যা নেই। ইমাম নাসাঈ তাকে সিকাহ বলেছেন।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৫২৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক বেদুঈন মসজিদে এসে দোয়া করল, আল্লাহ যেন তাকে ও মুহাম্মদ (صلى الله عليه وسلم)-কে ক্ষমা করেন এবং অন্য কাউকে ক্ষমা না করেন। নবীজি হেসে বললেন, তুমি প্রশস্ত বিষয়কে সংকীর্ণ করে দিলে। এরপর সে মসজিদের এক কোণায় পেশাব করে। নবীজি তাকে ধমক দেননি, গালি দেননি; বরং বললেন, এই মসজিদে পেশাব করা সঙ্গত নয়। এটি আল্লাহর জিকির ও সালাতের জন্য নির্মিত। পরে পেশাবের উপর পানি ঢালা হয়। এই হাদিসে মসজিদের আদব, ভুলকারীকে শিক্ষা দেওয়া, ধৈর্য এবং নাপাকি পরিষ্কার করার পদ্ধতি একসাথে দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মসজিদ আল্লাহর জিকির ও সালাতের জন্য—এ শিক্ষা সরাসরি এসেছে।
  • ভুলকারীকে ধমক না দিয়ে বুঝিয়ে বলা নবীজির সুন্দর পদ্ধতি।
  • মসজিদে নাপাকি হলে পানি দিয়ে পরিষ্কার করার বর্ণনা পাওয়া যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন