১/৮১. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৫৩৬ - কাপড়ে বীর্য লাগলে ধোয়ার নিয়ম

পরিধেয় বস্ত্রে বীর্য লাগলে

কাপড়ে বীর্য লাগলে কী করবেন: ধোয়ার হাদিস

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৫৩৬

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ سَأَلْتُ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ عَنِ الثَّوْبِ، يُصِيبُهُ الْمَنِيُّ أَنَغْسِلُهُ أَوْ نَغْسِلُ الثَّوْبَ كُلَّهُ قَالَ سُلَيْمَانُ قَالَتْ عَائِشَةُ كَانَ النَّبِيُّ ـ ﷺ ـ يُصِيبُ ثَوْبَهُ فَيَغْسِلُهُ مِنْ ثَوْبِهِ ثُمَّ يَخْرُجُ فِي ثَوْبِهِ إِلَى الصَّلاَةِ وَأَنَا أَرَى أَثَرَ الْغُسْلِ فِيهِ .

আয়িশাহ (রাঃ) (আম্‌র বিন মায়মূন) হতে বর্ণিতঃ

আমি সুলায়মান বিন ইয়াসারকে বীর্য লেগে যাওয়া পরিধেয় বস্ত্র সম্পর্কে জিজ্ঞেস করি যে, আমরা কি শুধু বীর্য লেগে যাওয়া অংশ ধৌত করবো, না গোটা কাপড়টিই ধৌত করবো? সুলায়মান (রহঃ) বলেন, আয়িশাহ (রাঃ) বলেছেন যে, নবী (ﷺ)-এর পরিধেয় বস্ত্রে বীর্য লেগে গেলে তিনি তা পরিহিত অবস্থায় ধুয়ে ফেলতেন, অতঃপর ঐ কাপড় পরেই সালাত আদায় করতে বেরিয়ে যেতেন এবং আমি তাতে ধোয়ার চিহ্ন দেখতে পেতাম।

[৫৩৪] বুখারী ২২৯-৩২, মুসলিম ২৮৯, তিরমিযী ১১৭, নাসায়ী ২৯৫, আবূ দাঊদ ৩৭৩, আহমাদ ২৩৬৮৭, ২৪৫৭৪, ২৪৭৬৫। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ১৮০, সহীহ আবূ দাউদ ৩৯৭।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৫৩৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে আমর ইবনু মাইমূন (রহঃ) সুলায়মান বিন ইয়াসার (রহঃ)-কে জিজ্ঞেস করেন, কাপড়ে বীর্য লাগলে শুধু সেই অংশ ধোয়া হবে, নাকি পুরো কাপড় ধোয়া হবে। উত্তরে সুলায়মান (রহঃ) আয়িশা (রাঃ)-এর বর্ণনা বলেন। আয়িশা (রাঃ) জানান, নবী (صلى الله عليه وسلم)-এর কাপড়ে বীর্য লাগলে তিনি পরিহিত অবস্থায় তা ধুয়ে ফেলতেন। এরপর সেই কাপড় পরেই সালাতের জন্য বের হতেন, আর আয়িশা (রাঃ) তাতে ধোয়ার চিহ্ন দেখতেন। এখানে কাপড়ে বীর্য লাগলে পরিষ্কারের পদ্ধতি সরাসরি এসেছে। পুরো কাপড় নয়, নির্দিষ্ট অংশ ধোয়ার বিষয়টি প্রশ্নের সঙ্গে জুড়ে আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কাপড়ে বীর্য লাগলে বর্ণনায় সেই অংশ ধোয়ার কথা এসেছে।
  • নবীজি ধোয়ার পর একই কাপড় পরে সালাতে বের হয়েছেন।
  • পবিত্রতার বিষয়ে প্রশ্ন করা ও জ্ঞান নেওয়া সাহাবী-তাবেঈদের অভ্যাস ছিল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন