১/৮৩. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৫৪১ - এক কাপড়ে সালাত ও নববী সরলতা

সহবাসকালের পরিধেয় বস্ত্রে সলাত আদায় করা

এক কাপড়ে সালাত: পবিত্র কাপড় ও সহজ আমলের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৫৪১

حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ الأَزْرَقُ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ يَحْيَى الْخُشَنِيُّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ وَاقِدٍ، عَنْ بُسْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ وَرَأْسُهُ يَقْطُرُ مَاءً فَصَلَّى بِنَا فِي ثَوْبٍ وَاحِدٍ مُتَوَشِّحًا بِهِ قَدْ خَالَفَ بَيْنَ طَرَفَيْهِ فَلَمَّا انْصَرَفَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَا رَسُولَ اللَّهِ تُصَلِّي بِنَا فِي ثَوْبٍ وَاحِدٍ قَالَ «نَعَمْ أُصَلِّي فِيهِ وَفِيهِ» . أَىْ قَدْ جَامَعْتُ فِيهِ .

আবুদ্ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) তাঁর মাথা থেকে পানির ফোঁটা পতিত হওয়া অবস্থায় আমাদের নিকট বের হয়ে আসেন। তিনি আমাদের এক কাপড়ে সালাত আদায় করালেন, যার দু’ প্রান্ত দু’ (কাঁধে) বিপরীত দিকে ছিল। তিনি সালাত শেষ করলে পর উমর ইবনুল খাত্তাব (রাঃ) বলেন, হে আল্লাহ্‌র রাসূল! আপনি আমাদের সাথে এক কাপড়ে সালাত আদায় করালেন। তিনি বললেন, হাঁ, তাতেই সালাত আদায় করেছি এবং এই কাপড় পরিহিত অবস্থায় আমি সহবাস করেছি।

[৫৩৯] হাসান লিগাইরিহী। উক্ত হাদিসের রাবী হাসান বিন ইয়াহইয়া আল খুশানী সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সিকাহ। আহমাদ বিন হাম্বল ও দুহায়ম বলেন, কোন সমস্যা নেই। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী কিন্তু স্মৃতিশক্তি দুর্বল। ইয়াহইয়া বিন মাঈন তাঁকে দুর্বলও বলেছেন।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৫৪১-এর সারসংক্ষেপ

এই হাদিসে দেখা যায়, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মাথা থেকে পানির ফোঁটা পড়া অবস্থায় বের হয়ে আসেন এবং সাহাবিদের এক কাপড়ে সালাত আদায় করান। কাপড়টির দুই প্রান্ত দুই কাঁধে বিপরীত দিকে ছিল। সালাত শেষে উমর (রাঃ) বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, এই কাপড়েই সালাত আদায় করেছি এবং এই কাপড় পরা অবস্থায় সহবাসও করেছি। বর্ণনার মূল শিক্ষা হলো, কাপড় পবিত্র হলে এক কাপড়ে সালাত আদায় করা যায়। এখানে পোশাকের সংখ্যা নয়, সালাতের জন্য প্রয়োজনীয় পবিত্রতা ও শালীনভাবে পরিধান করাই মূল বিষয়। এটি মুসলিম জীবনে সহজতা এবং পরিচ্ছন্নতার ভারসাম্য শেখায়। তাই এই হাদিস পড়ার সময় মূল বার্তাকে সহজভাবে ধরতে হবে: সালাতের আগে কাপড়ের অবস্থা দেখা, নাপাকি থাকলে তা দূর করা, আর অনুমতি বা নিষেধ—দুটোকেই বর্ণনার ভাষা অনুযায়ী বোঝা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • এক কাপড়ে সালাত আদায়ের বর্ণনা এই হাদিসে এসেছে।
  • কাপড় পবিত্র থাকলে পূর্বে ব্যবহারের ধরন একমাত্র বাধা নয়।
  • সালাতের সময় কাপড় ঠিকভাবে পরিধান করা গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন