১/৮৬. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৫৫৫ - মুসাফির ও মুকিমের মাসহের মেয়াদ
মুকীম ও মুসাফিরের জন্য মাসহ করার সময়সীমা
মোজার উপর মাসহের মেয়াদ: মুসাফির তিন দিন, মুকিম এক দিন
সুনানে ইবনে মাজাহ : ৫৫৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৫৫৫
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالَ حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، قَالَ حَدَّثَنَا عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي خَثْعَمٍ الثُّمَالِيُّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَا الطُّهُورُ عَلَى الْخُفَّيْنِ قَالَ " لِلْمُسَافِرِ ثَلاَثَةُ أَيَّامٍ وَلَيَالِيهِنَّ وَلِلْمُقِيمِ يَوْمٌ وَلَيْلَةٌ " .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
লোকেরা বললো, হে আল্লাহ্র রাসূল (ﷺ)! মোজার উপর মাসহ করার মেয়াদ কত? তিনি বলেন, মুসাফিরের জন্য একাধারে তিন দিন ও তিন রাত ও মুকীমের জন্য এক দিন এক রাত।
[৫৫৩] সহীহ লিগাইরিহী। উক্ত হাদিসের রাবী১. যায়দ ইবনুল হুবাব সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তিনি সত্যবাদী কিন্তু হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। আলী ইবনুল মাদীনী ও উসমান বিন আবু শায়বাহ তাকে সিকাহ বলেছেন।২. আমর বিন আবদুল্লাহ বিন আবু খাসআম আস-সুলামী সম্পর্কে ইমাম বুখারী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইবনু আদী বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার তার হাদিসের অনুসরণ করা যাবে না। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৫৫৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে লোকেরা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করে, মোজার উপর মাসহ করার মেয়াদ কত? তিনি উত্তর দেন, মুসাফিরের জন্য একাধারে তিন দিন ও তিন রাত, আর মুকিমের জন্য এক দিন ও এক রাত। এই বর্ণনায় প্রশ্ন ও উত্তরের মাধ্যমে সময়সীমা খুব স্পষ্টভাবে এসেছে। তাই যারা মোজার উপর মাসহের সময় জানতে চান, তাঁদের জন্য এটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এখানে মুসাফির ও মুকিমের আলাদা অবস্থা ধরা হয়েছে। সফরে সময় বেশি, আর ঘরে থাকা অবস্থায় সময় কম—এভাবে বর্ণনাটি পবিত্রতা অর্জনের একটি সহজ নিয়ম বুঝিয়ে দেয়। তবে ব্যাখ্যা বর্ণনার সীমার মধ্যেই রাখা উচিত। তাই এই হাদিস পড়ার সময় মূল বার্তাকে সহজভাবে ধরতে হবে: ওজুতে পবিত্রতা রাখা, মোজার উপর মাসহের বর্ণিত পদ্ধতি বুঝা, এবং বর্ণনার বাইরে অতিরিক্ত দাবি না করা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুসাফিরের জন্য তিন দিন ও তিন রাত মাসহের সময় এসেছে।
- মুকিমের জন্য এক দিন ও এক রাতের সময় বলা হয়েছে।
- প্রশ্ন করে দ্বীনি বিধান জানা সাহাবিদের সুন্দর অভ্যাস ছিল।
