১/৮৮. অধ্যায়ঃ

সুতি মোজা ও জুতার উপরিভাগ মাসহ করা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৫৬০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُعَلَّى بْنُ مَنْصُورٍ، وَبِشْرُ بْنُ آدَمَ، قَالاَ حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عِيسَى بْنِ سِنَانٍ، عَنِ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْجَوْرَبَيْنِ وَالنَّعْلَيْنِ ‏.‏ قَالَ الْمُعَلَّى فِي حَدِيثِهِ لاَ أَعْلَمُهُ إِلاَّ قَالَ وَالنَّعْلَيْنِ ‏.

আবূ মুসা আল-আশআরী (রাঃ) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ (ﷺ) ওজু করেন এবং সুতি মোজা ও জুতা জোড়ার উপর মাসহ করেন। মুআল্লা (রহঃ) তার বর্ণিত হাদীসে বলেন, আমি অবশ্যই জানি যে, তিনি জুতা জোড়ার কথা বলেছেন।

[৫৫৮] সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ১৪৭। উক্ত হাদিসের রাবী ঈসা বিন সিনান সম্পর্কে ইবনু খিরাশ বলেন, তিনি সত্যবাদী। আল আজালী বলেন, কোন সমস্যা নেই। ইবনু হিব্বান তাকে সিকাহ বললেও আহমাদ বিন হাম্বল বলেন, তিনি দুর্বল। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল ও সংমিশ্রণ করেন। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন