১/১০৯. অধ্যায়ঃ
নাপাক ব্যক্তি পানিতে ঝাপিয়ে পড়লে তা তার জন্য যথেষ্ট হবে কি?
সুনানে ইবনে মাজাহ : ৬০৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৬০৫
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى الْمِصْرِيَّانِ، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ، أَنَّ أَبَا السَّائِبِ، مَوْلَى هِشَامِ بْنِ زُهْرَةَ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " لاَ يَغْتَسِلْ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ وَهُوَ جُنُبٌ " . فَقَالَ كَيْفَ يَفْعَلُ يَا أَبَا هُرَيْرَةَ فَقَالَ يَتَنَاوَلُهُ تَنَاوُلاً .
আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে গোসল না করে যখন সে (অপবিত্র) অবস্থায় থাকে। তিনি বলেন, তাহলে সে কিভাবে গোসল করবে, হে আবূ হুরাইরা (রাঃ)! তিনি বলেন, কোন পাত্রে পানি তুলে নিয়ে গোসল করবে।
[৬০২] মুসলিম ২৮৩, নাসায়ী ২২০, ৩৯৬, আবূ দাঊদ ৭০, আহমাদ ৯৩১৩। তাহক্বীক্ব আলবানী: সহীহ।
