১/১২৭. অধ্যায়ঃ
হায়িদগ্রস্তা নারী পবিত্র হওয়ার পর হলুদ বর্ণের ও মেটে বর্ণের রক্ত দেখলে
সুনানে ইবনে মাজাহ : ৬৪৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৬৪৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ لَمْ نَكُنْ نَرَى الصُّفْرَةَ وَالْكُدْرَةَ شَيْئًا .قَالَ مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الرَّقَاشِيُّ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ كُنَّا لاَ نَعُدُّ الصُّفْرَةَ وَالْكُدْرَةَ شَيْئًا . قَالَ مُحَمَّدُ بْنُ يَحْيَى وُهَيْبٌ أَوْلاَهُمَا عِنْدَنَا بِهَذَا .
উম্মু আতিয়্যাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা হলুদে ও মেটে বর্ণের স্রাব দেখলে তাকে কিছুই মনে করতাম না। উম্মু আতিয়া (রাঃ) বলেন, আমরা হলুদে ও মেটে বর্ণের স্রাবকে হায়িজের (মাসিকের) মধ্যে গণ্য করতাম না। মুহাম্মাদ বিন ইয়াহিয়া বলেন, আমাদের কাছে এটাই গ্রহণযোগ্য।
তাহকীক আলবানীঃ সহীহ।[৬৪৪] [১] তাখরীজ কুতুবুত সিত্তাহ: বুখারী ৩২৬, নাসায়ী ৩৬৮, আবূ দাঊদ ৩০৭, দারিমী ৮৬৫, ৮৭১। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ৩২৬।[৬৪৫] [২] তাখরীজ কুতুবুত সিত্তাহ: তিরমিযী ১৩৯, আবূ দাঊদ ৩১১-১২, আহমাদ ২৬০২১, ২৬০৫৩, ২৬০৯৮; দারিমী ৯৫৫। তাহক্বীক্ব আলবানী: হাসান সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ১৯৯।
