২/১. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৬৬৮ - জিবরাঈল (আঃ)-এর ইমামতিতে পাঁচ সালাত
সলাতের ওয়াক্তসমূহ
জিবরাঈল (আঃ)-এর ইমামতিতে পাঁচ ওয়াক্ত সালাতের শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ৬৬৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৬৬৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّهُ كَانَ قَاعِدًا عَلَى مَيَاثِرِ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ فِي إِمَارَتِهِ عَلَى الْمَدِينَةِ وَمَعَهُ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ فَأَخَّرَ عُمَرُ الْعَصْرَ شَيْئًا فَقَالَ لَهُ عُرْوَةُ أَمَا إِنَّ جِبْرِيلَ نَزَلَ فَصَلَّى إِمَامَ رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ . فَقَالَ لَهُ عُمَرُ اعْلَمْ مَا تَقُولُ يَا عُرْوَةُ .قَالَ سَمِعْتُ بَشِيرَ بْنَ أَبِي مَسْعُودٍ يَقُولُ سَمِعْتُ أَبَا مَسْعُودٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ يَقُولُ «نَزَلَ جِبْرِيلُ فَأَمَّنِي فَصَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتَ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ». يَحْسُبُ بِأَصَابِعِهِ خَمْسَ صَلَوَاتٍ .
আবূ মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
(ইবনু শিহাব) উমর বিন আবদুল আযীয (রহঃ) এর গদিতে বসা ছিলেন, যখন তিনি মাদীনাহ্র গভর্নর ছিলেন। উরওয়া ইবনুয-যুবায়র (রহঃ)-ও তাঁর সাথে ছিলেন। উমর বিন আবদুল আযীয (রহঃ) আসরের সালাত আদায় করতে কিছুটা বিলম্ব করলেন। উরওয়াহ (রহঃ) তাঁকে বলেন, জিবরাঈল (আঃ) অবতরণ করে রাসূলুল্লাহ (ﷺ)-এর ইমাম হিসাবে সালাত আদায় করেন। উমর (রহঃ) তাঁকে বলেন, হে উরওয়া! আপনি কি বলছেন, তা ভেবে দেখুন।তিনি বলেন, আমি বাশীর বিন আবূ মাসঊদ (রাঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেন আমি আবূ মাসঊদ (রাঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি তিনি বলেন, জিবরাঈল (আঃ) নাযিল হয়ে আমার ইমামতি করলেন। এরপর আমি তাঁর সাথে সালাত পড়লাম, অতঃপর আমি তাঁর সাথে সালাত পড়লাম, অতঃপর আমি তাঁর সাথে সালাত পড়লাম, অতঃপর আমি তাঁর সাথে সালাত পড়লাম। এভাবে তিনি তাঁর আঙ্গুল দিয়ে পাঁচ ওয়াক্ত সালাত গণনা করেন।
[৬৬৬] বুখারী ৫২২, মুসলিম ৬১০-১১, নাসায়ী ৪৯৪, আবূ দাঊদ ৩৯৪, আহমাদ ১৬৬৪০, ২১৮৪৮; মুওয়াত্ত্বা মালিক ২, দারিমী ১১৮৫। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ৪১৭।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৬৬৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে উরওয়া (রহঃ) উমর বিন আবদুল আজিজ (রহঃ)-কে আসরের সালাত বিলম্বের বিষয়ে স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, জিবরাঈল (আঃ) নেমে এসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর ইমাম হিসেবে সালাত আদায় করেন। এরপর বর্ণনায় এসেছে, নবী صلى الله عليه وسلم বলেছেন, জিবরাঈল (আঃ) আমাকে ইমামতি করলেন এবং আমি তাঁর সাথে সালাত পড়লাম। এভাবে তিনি আঙুল দিয়ে পাঁচ ওয়াক্ত সালাত গণনা করেন। এই হাদিস সালাতের ওয়াক্তের গুরুত্ব বোঝায়। এতে পাঁচ ওয়াক্ত সালাতের বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে। সহজভাবে বললে, সালাতের সময় ঠিক রাখা শুধু সাধারণ অভ্যাস নয়; বরং তা নবী صلى الله عليه وسلم-এর শেখানো নিয়মের অংশ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পাঁচ ওয়াক্ত সালাত নির্ধারিত সময়ের সাথে সম্পর্কিত।
- জ্ঞানী ব্যক্তি ভুল বা বিলম্ব দেখলে সুন্দরভাবে স্মরণ করাতে পারেন।
- জিবরাঈল (আঃ)-এর ইমামতির বর্ণনা সালাতের গুরুত্ব দেখায়।
