০/১০. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৭৮ - তাকদীর জেনেও সৎ কাজ চালিয়ে যাও

তাকদীর (রাঃ) ভাগ্যলিপির বর্ণনা

তাকদীরের উপর ভরসা নয়, সৎ কাজ করে যাও

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৭৮

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيٍّ، قَالَ كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ ﷺ ـ ﷺ ـ وَبِيَدِهِ عُودٌ فَنَكَتَ فِي الأَرْضِ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَالَ «مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلاَّ وَقَدْ كُتِبَ مَقْعَدُهُ مِنَ الْجَنَّةِ وَمَقْعَدُهُ مِنَ النَّارِ " . قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ نَتَّكِلُ قَالَ «لاَ اعْمَلُوا وَلاَ تَتَّكِلُوا فَكُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ». ثُمَّ قَرَأَ {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى * وَصَدَّقَ بِالْحُسْنَى * فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى * وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى * وَكَذَّبَ بِالْحُسْنَى * فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى﴿.

আলী ইবনু আবূ তালিব (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা নবী (ﷺ)-এর নিকট বসা ছিলাম। তাঁর হাতে ছিল এক টুকরা কাঠ। তা দিয়ে তিনি মাটির উপর রেখা টানলেন, অতঃপর মাথা তুলে বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার জান্নাতে তার একটি আসন অথবা জাহান্নামে তার নিকট আসন নির্ধারিত করা হয়নি। বলা হলো, হে আল্লাহ্‌র রাসূল! তাহলে আমরা কি ভরসা করব না? তিনি বলেন, না, তোমরা সৎ কাজ করতে থাকো এবং (এর উপর) ভরসা করো না। কারণ যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে তা তার জন্য সহজসাধ্য করা হয়েছে।অতঃপর তিনি তিলাওয়াত করেন (অনুবাদ): “সুতরাং কেউ দান করলে, মুত্তাকী হলে এবং যা উত্তম তা গ্রহণ করলে, আমি তার জন্য সুগম করে দিব সহজ পথ। আর কেউ কার্পণ্য করলে, নিজেকে অমুখাপেক্ষী মনে করলে আমি তার জন্য সুগম করে দিব কঠোর পথ।”(সূরা লায়ল ৯২ : ৫-১০)।

[৭৬] বুখারী ১৩৬২, ৪৯৪৫-৪৯, ৬২১৭, ৬৬০৫, ৭৫৫২; মুসলিম ২৬৪৭/১-২, তিরমিযী ২১৩৬, ৩৩৪৪; আবূ দাঊদ ৪৬৯৪, আহমাদ ৬২২, ১০৭০, ১১১৩, ১১৮৫, ১৩৫২। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: যিললুল জান্নাহ ১৭১, রওযুন নাযীর ৭০১।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৭৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) মাটিতে কাঠ দিয়ে রেখা টেনে সাহাবিদের বলেন, তোমাদের প্রত্যেকের জান্নাতে একটি আসন অথবা জাহান্নামে একটি আসন লেখা হয়েছে। তখন প্রশ্ন করা হলো, তাহলে কি আমরা ভরসা করে বসে থাকব? তিনি বললেন, না; তোমরা সৎ কাজ করতে থাকো এবং শুধু ভরসা করে বসে থেকো না। কারণ যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে, তা তার জন্য সহজ করা হয়েছে। এরপর তিনি সূরা লাইলের আয়াত তিলাওয়াত করেন, যেখানে দান, তাকওয়া ও উত্তমকে সত্য মানার পথ সহজ করার কথা এবং কার্পণ্য, নিজেকে অমুখাপেক্ষী মনে করা ও উত্তমকে অস্বীকার করার কঠিন পথের কথা এসেছে। হাদিসটি তাকদীরের সাথে আমলের ভারসাম্য শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তাকদীরের কথা জেনে আমল ছেড়ে দেওয়া ঠিক নয়।
  • সৎ কাজ করতে থাকার নির্দেশ এসেছে।
  • দান, তাকওয়া ও উত্তমকে সত্য মানা সহজ পথের সাথে জড়িত।
  • কার্পণ্য ও অস্বীকার কঠিন পথের দিকে নিয়ে যেতে পারে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন