৫/৪০. অধ্যায়ঃ
কোন ব্যক্তি তার ও কিবলার মাঝখানে কিছু থাকা অবস্থায় সালাত পড়লে।
সুনানে ইবনে মাজাহ : ৯৫৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৯৫৮
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، قَالَ حَدَّثَتْنِي مَيْمُونَةُ، زَوْجُ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَتْ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يُصَلِّي وَأَنَا بِحِذَائِهِ وَرُبَّمَا أَصَابَنِي ثَوْبُهُ إِذَا سَجَدَ .
মায়মূনাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (ﷺ) সালাত আদায় করতেন এবং আমি তাঁর পাশে থাকতাম। তিনি সিজদায় গেলে কখনো কখনো তাঁর পরিধেয় বস্তু (কাপড়) আমার গায়ে লাগত।
[৯৫৮] বুখারী ৩৩৩, ৩৭৯, ৩৮১, ৫১৭-১৮; মুসলিম ৫১১-২, নাসায়ী ৭৩৮, আবূ দাঊদ ৬৫৬, আহমাদ ২৬২৬৫, ২৬২৬৮; দারিমী ১৩৭৩। তাহক্বীক্ব আলবানী: সহীহ।
