৫/৪৭. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৯৮৩ - ইমামের ত্রুটি ও মুক্তাদীর সালাত
ইমামের যা কর্তব্য।
ইমামের ত্রুটি হলে মুক্তাদীর সালাতের দায়িত্ব কার?
সুনানে ইবনে মাজাহ : ৯৮৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৯৮৩
حَدَّثَنَا مُحْرِزُ بْنُ سَلَمَةَ الْعَدَنِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ، عَنْ أَبِي عَلِيٍّ الْهَمْدَانِيِّ، أَنَّهُ خَرَجَ فِي سَفِينَةٍ فِيهَا عُقْبَةُ بْنُ عَامِرٍ الْجُهَنِيُّ فَحَانَتْ صَلاَةٌ مِنَ الصَّلَوَاتِ فَأَمَرْنَاهُ أَنْ يَؤُمَّنَا وَقُلْنَا لَهُ إِنَّكَ أَحَقُّنَا بِذَلِكَ أَنْتَ صَاحِبُ رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ فَأَبَى فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ يَقُولُ «مَنْ أَمَّ النَّاسَ فَأَصَابَ فَالصَّلاَةُ لَهُ وَلَهُمْ وَمَنِ انْتَقَصَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعَلَيْهِ وَلاَ عَلَيْهِمْ» .
উকবাহ বিন আমির আল-জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ
(আবু আলী), নৌ ভ্রমণে বের হন, তাতে উকবাহ বিন আমির আল জুহানীও ছিলেন। কোন এক সালাতের ওয়াক্ত উপস্থিত হলে আমরা তাঁকে আমাদের ইমামতি করতে অনুরোধ করলাম এবং তাঁকে বললাম, নিশ্চয় আমাদের মধ্যে আপনিই এর যোগ্য। আপনি রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবী। কিন্তু তিনি (ইমামতি করতে) অস্বীকার করেন এবং বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ কোন ব্যক্তি লোকদের ইমামতি করলো এবং সঠিকভাবে সালাত পড়লো, তাতে তার ও মোক্তাদীদের সালাত হয়ে গেল। কিন্তু যে ব্যক্তি তাতে কোন ত্রুটি করলো, তার দায় তার উপর বর্তাবে, তাদের উপর নয়।
[৯৮৩] আবূ দাঊদ ৫৮০, আহমাদ ১৬৮৫৪, ১৬৮৭২, ১৬৯৪৮, ১৭৩৪০। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবী দাউদ ৫৯৩।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৯৮৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে নৌ ভ্রমণের একটি ঘটনার মাধ্যমে ইমামের দায়িত্ব বোঝানো হয়েছে। সালাতের সময় হলে উকবা বিন আমির (রাঃ)-কে ইমামতি করতে বলা হয়, কারণ তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সাহাবী ছিলেন। কিন্তু তিনি ইমামতি করতে অস্বীকার করেন এবং রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর একটি কথা উল্লেখ করেন। যে ব্যক্তি লোকদের ইমামতি করে সঠিকভাবে সালাত আদায় করল, তার ও মুক্তাদীদের সালাত হয়ে গেল। কিন্তু যদি সে সালাতে কোনো ত্রুটি করে, তার দায় তার উপর থাকবে, মুক্তাদীদের উপর নয়। হাদিসটি ইমামতির দায়িত্বের ভার বোঝায়। একই সঙ্গে মুক্তাদীদের জন্যও এতে স্বস্তির শিক্ষা আছে—তারা ইমামের পেছনে সঠিকভাবে অনুসরণ করলে ইমামের ত্রুটির দায় তাদের উপর চাপানো হয়নি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইমাম সালাত ঠিকভাবে আদায়ের দায়িত্ব বহন করেন।
- ইমামের ত্রুটির দায় মুক্তাদীদের উপর চাপানো হয়নি।
- যোগ্যতা থাকা সত্ত্বেও দায়িত্বের ভয় থাকা বিনয়ের লক্ষণ হতে পারে।
