০/১. অধ্যায়ঃ
আল্লাহর রাসূল (ﷺ)-এর প্রতি মিথ্যারোপের প্রতি কঠোর হুশিয়ারি
আল লু'লু ওয়াল মারজান : ১
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১
حَدِيْثُ عَلِيٍَّ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ تَكْذِبُوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَيَّ فَلْيَلِجْ النَّارَ
‘আলী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ তোমরা আমার উপর মিথ্যারোপ করো না। কারণ আমার উপর যে মিথ্যারোপ করবে সে জাহান্নামে যাবে।
সহীহুল বুখারী, পর্ব ৩; আল-‘ইলম (ধর্মীয় জ্ঞান), অধ্যায় ৩৮, হাঃ ১০৬; মুসলিম মুকাদ্দামাহ, হাঃ ২
