১/৭১. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১০০ - ওহী স্থগিতের পর মুদ্দাসসির নাযিল

রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি ওহী অবতরণের সূচনা।

সূরা মুদ্দাসসির নাযিল: ওহী স্থগিতের পর নতুন আহ্বান

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১০০

حديث جَابِرِ بْنِ عَبْدِ اللهِ الأَنْصَارِيِّ، قَالَ وَهُوَ يُحَدِّثُ عَنْ فَتْرَةِ الْوَحْيِ، فَقَالَ فِي حَدِيثِهِ: بَيْنَا أَنَا أَمْشِي إِذْ سَمِعْتُ صَوْتًا مِنَ السَّمَاءِ فَرَفَعْتُ بَصَرِي فَإِذَا الْمَلكُ الَّذِي جَاءَنِي بِحِرَاءٍ جَالِسٌ عَلَى كُرْسِيٍّ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، فَرُعِبْتُ مِنْهُ، فَرَجَعْتُ، فَقُلْتُ: زَمِّلُونِي، فَأَنْزَلَ اللهُ تَعَالَى (يأَيُّهَا الْمُدَّثِّرُ قُمْ فَأَنْذِرْ) إِلَى قَوْلِهِ: (وَالرُّجْزَ فَاهْجُرْ) فَحَمِيَ الْوَحْيُ وَتَتَابَعَ

জাবির ইবনু ‘আবদুল্লাহ আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ

জাবির ইবনু ‘আব্দুল্লাহ্ আনসারী (রাঃ) ওহী স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেনঃ একদা আমি হাঁটছি, হঠাৎ আসমান হতে একটি শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টিকে উপরে তুললাম। দেখলাম, সেই ফেরেশতা, যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিলেন, আসমান ও যমীনের মাঝে একটি আসনে উপবিষ্ট। এতে আমি শঙ্কিত হলাম। তৎক্ষণাৎ আমি ফিরে এসে বললাম, ‘আমাকে চাদর দ্বারা আবৃত কর, আমাকে চাদর দ্বারা আবৃত কর।’অতঃপর আল্লাহ্ তা‘আলা অবতীর্ণ করলেন, “হে বস্ত্রাবৃত রাসূল! (১) উঠুন, সতর্ক করুন; আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন; এবং স্বীয় পরিধেয় বস্ত্র পবিত্র রাখুন; (৫) এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন।” (সূরাঃ মুদ্দাস্সিরঃ ১-৫)অতঃপর ওহী পুরোদমে ধারাবাহিক অবতীর্ণ হতে লাগল।

সহীহুল বুখারী, পর্ব ১ওয়াহীর সূচনা, অধ্যায় ৩, হাঃ ৪; মুসলিম, পর্ব ১: ঈমান, অধ্যায় ৩৮, হাঃ ১৬১

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১০০-এর সারসংক্ষেপ

এই হাদিসে ওহী স্থগিত হওয়ার পরের একটি ঘটনা বলা হয়েছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم হাঁটছিলেন, হঠাৎ আসমান থেকে শব্দ শুনে উপরে তাকান। দেখেন, হেরা গুহায় যিনি এসেছিলেন সেই ফেরেশতা আসমান ও জমিনের মাঝে একটি আসনে বসে আছেন। এতে তিনি ভীত হয়ে ফিরে এসে বলেন, আমাকে চাদর দাও, আমাকে চাদর দাও। এরপর আল্লাহ সূরা মুদ্দাসসিরের আয়াত নাযিল করেন—হে বস্ত্রাবৃত, উঠুন, সতর্ক করুন, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, পোশাক পবিত্র রাখুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। তারপর ওহী ধারাবাহিকভাবে নাযিল হতে থাকে। এই হাদিসে নবুয়তি দায়িত্বের শুরু, সতর্ক করার নির্দেশ এবং পবিত্রতার শিক্ষা এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওহী স্থগিতের পর আবার ওহী ধারাবাহিকভাবে নাযিল হতে থাকে।
  • সূরা মুদ্দাসসিরে সতর্ক করার নির্দেশ এসেছে।
  • রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা ও পবিত্রতার শিক্ষা দেয়া হয়েছে।
  • নবুয়তি দায়িত্ব ছিল গুরুতর ও বড় আমানত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন