৩২/৬. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৩৭ - নিরাপত্তা চাওয়া ও যুদ্ধে ধৈর্য
শত্রুর সম্মুখীন হওয়ার ইচ্ছে করা অপছন্দনীয় এবং মোকাবেলার সময় ধৈর্য ধারণের নির্দেশ।
নিরাপত্তা ও ধৈর্য: শত্রুর মুখোমুখি হলে নবী صلى الله عليه وسلم-এর দোয়া
আল-লু'লু ওয়াল মারজান : ১১৩৭
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১১৩৭
حديث عَبْدِ اللهِ بْنِ أَبِي أَوْفَى كَتَبَ إِلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللهِ، حِينَ خَرَجَ إِلَى الْحرُورِيَّةِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَيَّامِهِ الَّتِي لَقِيَ فِيهَا الْعَدُوَّ انْتَظَرَ حَتَّى مَالَتِ الشَّمْسُ، ثُمَّ قَامَ فِي النَّاسِ فَقَالَ: أَيُّهَا النَّاسُ لاَتَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ، وَسَلُوا اللهَ الْعَافِيَةَ، فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا، وَاعْلَمُوا أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلاَلِ السُّيُوفِ ثُمَّ قَالَ: اللهُمَّ مُنْزِلَ الْكِتَابِ، وَمُجْرِيَ السَّحَابِ، وَهَازِمَ الأَحْزَابِ اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ
‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি হারুরিয়ার দিকে অভিযানে বের হওয়ার সময় ‘উমর ইবনু ‘উবায়দুল্লাহকে একখানি পত্র লিখেন। (তাতে লেখা ছিল যে) শত্রুর সঙ্গে কোন এক মুখোমুখি যুদ্ধে আল্লাহর রাসূল (ﷺ) সূর্য ঢলে যাওয়া অবধি অপেক্ষা করলেন। অতঃপর তিনি তাঁর সাহাবীদের সম্মুখে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, ‘হে লোক সকল! তোমরা শত্রুর সঙ্গে মুকাবিলা করার কামনা করবে না এবং আল্লাহ্ তা‘আলার নিকট নিরাপত্তার দোয়া করবে। অতঃপর যখন তোমরা শত্রুর সামনাসামনি হবে তখন তোমরা ধৈর্যধারণ করবে। জেনে রাখবে, জান্নাত তরবারির ছায়ায় অবস্থিত।’অতঃপর আল্লাহর রাসূল (ﷺ) দোয়া করলেন, কোরআন অবতীর্ণকারী, মেঘমালা চালনাকারী, সৈন্য দলকে পরাভূতকারী ‘হে আল্লাহ্! আপনি কাফিরদেরকে পরাস্ত করুন এবং আমাদেরকে তাদের উপর বিজয় দান করুন।’
সহীহুল বুখারী, পর্ব ৫৬ : জিহাদ ও যুদ্ধাভিযান, অধ্যায় ১৫৬, হাঃ ৩০২৪-৩০২৫; মুসলিম, পর্ব ৩২ : জিহাদ, অধ্যায়, হাঃ ১৭৪২
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো নিরাপত্তা ও ধৈর্য। বর্ণনায় এসেছে, এক যুদ্ধে রাসূল صلى الله عليه وسلم সূর্য ঢলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন। এরপর তিনি সাহাবীদের বলেন, শত্রুর সঙ্গে মোকাবিলা কামনা করবে না; আল্লাহর কাছে নিরাপত্তা চাইবে। কিন্তু মুখোমুখি হলে ধৈর্য ধরবে। তিনি আরও বলেন, জান্নাত তরবারির ছায়ায়, এবং এরপর আল্লাহর কাছে সাহায্য ও বিজয়ের দোয়া করেন। হাদিসটি যুদ্ধকে কামনা করার শিক্ষা দেয় না; বরং নিরাপত্তা চাওয়া, বাস্তব বিপদে ধৈর্য রাখা এবং আল্লাহর সাহায্যের দিকে মন দেওয়ার শিক্ষা দেয়। এখানে যুদ্ধের সময়, দোয়া, ধৈর্য ও আল্লাহর উপর ভরসা—সব বিষয় সরাসরি এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শত্রুর মুখোমুখি হওয়ার কামনা করা উচিত নয়।
- আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া নববী শিক্ষা।
- বাস্তব মোকাবিলায় ধৈর্য ধরে থাকা দরকার।
- কঠিন সময়ে আল্লাহর সাহায্য চেয়ে দোয়া করা উচিত।
