৩২/৮. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৩৮ - জিহাদ
যুদ্ধে নারী ও শিশুদের হত্যা করা হারাম।
আল-লু'লু ওয়াল মারজান : ১১৩৮
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১১৩৮
حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ امْرَأَةً وُجِدَتْ، فِي بَعْضِ مَغَازِي النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَقْتُولَةً؛ فَأَنْكَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَتْلَ النِّسَاءِ وَالصِّبْيَانِ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ)-এর এক যুদ্ধে এক নারীকে নিহত অবস্থায় পাওয়া যায়। তখন আল্লাহর রাসূল (ﷺ) নারী ও শিশুদের হত্যায় অসন্তোষ প্রকাশ করেন।
সহীহুল বুখারী, পর্ব ৫৬ : জিহাদ ও যুদ্ধাভিযান, অধ্যায় ১৪৭, হাঃ ৩০১৪; মুসলিম, পর্ব ৩২ : জিহাদ, অধ্যায় ৮, হাঃ ১৭৪৪
