৩২/১৩. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৪৫ - বদরের সাহস ও আবূ জাহলের ঘটনা

যুদ্ধে নিহত ব্যক্তির মালামালের অধিকতর হকদার হচ্ছে হত্যাকারী।

বদরের যুদ্ধের হাদিস: দুই আনসার যুবকের সাহস

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১১৪৫

حديث عَبْدِ الرَّحْمنِ بْنِ عَوْفٍ، قَالَ: بَيْنَا أَنَا وَاقِفٌ فِي الصَّفِّ يَوْمَ بَدْرٍ، فَنظَرْتُ عَنْ يَمِينِي وَشِمَالِي، فَإِذَا أَنَا بِغُلاَمَيْنِ مِنَ الأَنْصَارِ حَدِيثَةٍ أَسْنَانُهُمَا، تَمَنَّيْتُ أَنْ أَكُونَ بَيْنَ أَضْلَعَ مِنْهُمَا، فَغَمَزَنِي أَحَدُهُمَا، فَقَالَ: يَا عَمِّ هَلْ تَعْرِفُ أَبا جَهْلٍ قُلْتُ: نَعَمْ، مَا حَاجَتُكَ إِلَيْهِ يَا ابْنَ أَخِي قَالَ: أُخْبِرْتُ أَنَّهُ يَسُبُّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَئِنْ رَأَيْتُهُ لاَ يُفَارِقُ سَوَادِي سَوَادَهُ حَتَّى يَمُوتَ الأَعْجَلُ مِنَّا فَتَعَجَّبْتُ لِذلِكَ فَغَمَزَنِي الآخَرُ، فَقَالَ لِي مِثْلَهَا فَلَمْ أَنْشَبْ أَنْ نَظَرْتُ إِلَى أَبِي جَهْلٍ يَجُولُ فِي النَّاس، قلْتُ: أَلاَ إِنَّ هذَا صَاحِبُكُمَا الَّذِي سَأَلْتُمَانِي فَابْتَدَرَاهُ بِسَيْفِيْهِمَا، [ص: 207] فَضَرَبَاهُ حَتَّى قَتَلاَهُ، ثُمَّ انْصَرَفَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَاهُ، فَقَالَ: أَيُّكُمَا قَتَلَهُ قَالَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا: أَنَا قَتَلْتُهُ؛ فَقَالَ: هَلْ مَسَحْتُمَا سَيْفَيْكُمَا قَالاَ: لاَ فَنَظَرَ فِي السَّيْفَيْنِ، فَقَالَ: كِلاَكُمَا قَتَلَهُ، سَلَبُهُ لِمُعَاذٍ بْنِ عَمْرِو بْنِ الْجَمُوحِ وَكَانَا مُعَاذَ بْنَ عَفْرَاءَ، وَمُعَاذَ بْنَ عَمْرِو بْنِ الْجَمُوحِ

‘আবদুর রহমান ইবনু ‘আওফ (রাঃ) হতে বর্ণিতঃ

যখন আমি বদর যুদ্ধে সারিতে দাঁড়িয়ে আছি, আমি আমার ডানে বামে তাকিয়ে দেখলাম, অল্প বয়স্ক দুইজন আনসার যুবকের মাঝখানে আছি। আমার আকাঙ্ক্ষা ছিল, তাদের চেয়ে শক্তিশালীদের মধ্যে থাকি। তখন তাদের একজন আমাকে খোঁচা দিয়ে জিজ্ঞেস করল, চাচা! আপনি কি আবূ জাহ্‌লকে চিনেন? আমি বললাম, হ্যাঁ। তবে ভাতিজা; তাতে তোমার দরকার কী? সে বলল, আমাকে জানানো হয়েছে যে, সে আল্লাহর রাসূল (ﷺ)-কে গালাগালি করে। সে মহান সত্তার শপথ! যাঁর হাতে আমার প্রাণ। আমি যদি তাকে দেখতে পাই, তবে আমার দেহ তার দেহ হতে বিচ্ছিন্ন হবে না যতক্ষণ না আমাদের মধ্যে যার মৃত্যু আগে নির্ধারিত, সে মারা যায়। আমি তার কথায় আশ্চর্য হলাম। তা শুনে দ্বিতীয়জন আমাকে খোঁচা দিয়ে ঐ রকমই বলল।তৎক্ষণাৎ আমি আবূ জাহলকে দেখলাম, সে লোকজনের মাঝে ঘুরে বেড়াচ্ছে। তখন আমি বললাম, এই যে তোমাদের সেই ব্যক্তি যার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে। তারা তৎক্ষণাৎ নিজের তরবারি নিয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ল এবং তাকে আঘাত করে হত্যা করল। অতঃপর আল্লাহর রাসূল (ﷺ)-এর দিকে ফিরে এসে তাঁকে জানালো। তখন আল্লাহর রাসূল (ﷺ) বললেন, তোমাদের মধ্যে কে তাকে হত্যা করেছে? তারা উভয়ে দাবী করল, আমি তাকে হত্যা করেছি। আল্লাহর রাসূল (ﷺ) বললেন, তোমাদের তরবারি তোমরা মুছে ফেলনি তো? তারা উভয়ে বলল, না।তখন আল্লাহর রাসূল (ﷺ) তাদের উভয়ের তরবারি দেখলেন এবং বললেন, তোমরা উভয়ে তাকে হত্যা করেছো। অবশ্য তার নিকট হতে প্রাপ্ত মালামাল মুআয ইব্‌নু ‘আম্‌র ইব্‌নু জামূহের জন্য। তারা দুইজন হলো, মুআয ইব্‌নু ‘আফরা ও মুআয ইব্‌নু ‘‘আম্‌র ইব্‌নু জামূহ। মুহাম্মাদ (রহঃ) বলেছেন, তিনি ইউসুফ ও তাঁর পিতা ইবরাহীম (রহঃ)-কে সৎ ব্যক্তি হিসেবে শুনেছেন।

সহীহুল বুখারী, পর্ব ৫৭ : খুমুস (এক পঞ্চমাংশ), অধ্যায় ১৮, হাঃ ৩১৪১; মুসলিম, পর্ব ৩২ : জিহাদ, অধ্যায় ১৩, হাঃ ১৭৫২

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৪৫-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় বদরের যুদ্ধ ও সাহস। আবদুর রহমান ইবনু আওফ রাঃ বলেন, তিনি বদরের সারিতে দাঁড়িয়ে দুই অল্প বয়সী আনসার যুবকের মাঝে ছিলেন। শুরুতে তিনি ভেবেছিলেন, শক্তিশালী লোকদের মাঝে থাকলে ভালো হতো। কিন্তু দুই যুবকের কথা শুনে তিনি অবাক হন। তারা আবূ জাহলকে খুঁজছিল, কারণ সে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে গালাগালি করত বলে তারা শুনেছিল। আবূ জাহলকে দেখিয়ে দিলে তারা দ্রুত তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে আঘাত করে হত্যা করে। পরে দুজনই দাবি করে, সে তাকে হত্যা করেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাদের তরবারি দেখলেন এবং বললেন, তোমরা উভয়ে তাকে হত্যা করেছ। তবে তার মাল মুআয ইবনু আমর ইবনু জামূহ রাঃ-এর জন্য হলো। এই হাদিসে সাহস, রাসূল صلى الله عليه وسلم-এর প্রতি ভালোবাসা এবং সিদ্ধান্তে যাচাইয়ের শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বয়স কম হলেও ঈমানি সাহস বড় হতে পারে।
  • রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সম্মান রক্ষায় সাহাবিরা দৃঢ় ছিলেন।
  • বিতর্কের সময় প্রমাণ দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত।
  • একই কাজে একাধিক ব্যক্তির ভূমিকা থাকতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন