৩২/৩৯. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৭৫ - সূরা দুহা ও আল্লাহর সান্ত্বনা
নবী (ﷺ) মুশরিক ও মুনাফিকদের নিকট থেকে যে দুঃখকষ্ট পেয়েছেন।
সূরা দুহা নাজিলের হাদিস: আল্লাহ নবী (صلى الله عليه وسلم)-কে ত্যাগ করেননি
আল-লু'লু ওয়াল মারজান : ১১৭৫
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১১৭৫
حديث جُنْدُبِ بْنِ سُفْيَانَ رضي الله عنه، قَالَ: اشْتَكَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يَقُمْ لَيْلَتَيْنِ أَوْ ثَلاَثًا فَجَاءَتِ امْرَأَةٌ، فَقَالَتْ: يَا مُحَمَّدُ إِنِّي لأَرْجُو أَنْ يَكُونَ شَيْطَانُكَ قَدْ تَرَكَكَ، لَمْ أَرَهُ قَرِبَكَ مَنْذُ لَيْلَتَيْنِ أَوْ ثَلاَثًا فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ (وَالضُّحى وَاللَّيْلِ إِذَا سَجى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى﴿
জুনদুব ইবনু সুফ্ইয়ান (রাঃ) হতে বর্ণিতঃ
অসুস্থতার কারণে রাসূল (ﷺ) দুই বা তিন রাত তাহাজ্জুদের জন্য উঠতে পারেননি। এ সময় এক মহিলা এসে বলল, হে মুহাম্মাদ (ﷺ)! আমার মনে হয়, তোমার শয়তান তোমাকে ত্যাগ করেছে। দুই কিংবা তিনদিন যাবৎ তাকে আমি তোমার কাছে আসতে দেখতে পাচ্ছি না।তখন আল্লাহ্ তা‘আলা অবতীর্ণ করলেন, (وَالضُّحى وَاللَّيْلِ إِذَا سَجى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى) শপথ পূর্বাহ্নের, “শপথ রজনীর যখন তা হয় নিঝুম, তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপও হননি” (সূরা ওয়াদ্ দুহা ৯৩/৩)।
সহীহুল বুখারী, পর্ব ৬৫; তাফসীর, অধ্যায় ৯৩, হাঃ ৪৯৫০; মুসলিম, পর্ব ৩২: জিহাদ, অধ্যায় ৩৯, হাঃ ১৭৯৭
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৭৫-এর সারসংক্ষেপ
মূল বিষয়: সান্ত্বনা। এই হাদিসে এসেছে, অসুস্থতার কারণে রাসূল (صلى الله عليه وسلم) দুই বা তিন রাত তাহাজ্জুদের জন্য উঠতে পারেননি। তখন এক নারী এসে বিদ্রূপ করে বলে, মনে হয় তোমার শয়তান তোমাকে ছেড়ে গেছে। এই কথার জবাবে আল্লাহ সূরা দুহা নাজিল করেন: “তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপও হননি।” হাদিসটি সূরা দুহা, তাহাজ্জুদ, অসুস্থতা ও আল্লাহর সান্ত্বনার সঙ্গে যুক্ত। এতে বোঝা যায়, মানুষের কটুকথা মুমিনকে কষ্ট দিতে পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আশ্বাস বড় শান্তি। নবী (صلى الله عليه وسلم)-এর জন্য এই আয়াত ছিল সরাসরি সান্ত্বনা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অসুস্থতার কারণে আমলে বিরতি আসতে পারে।
- মানুষের বিদ্রূপের জবাব আল্লাহ নিজের পক্ষ থেকে দিয়েছেন।
- সূরা দুহা নবী (صلى الله عليه وسلم)-এর জন্য সান্ত্বনার বার্তা বহন করে।
- আল্লাহ তাঁর রাসূলকে ত্যাগ করেননি—এ কথা স্পষ্টভাবে এসেছে।
