৩২/৪১. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৭৮ - বদরে আবূ জাহলের পরিণতি

আবূ জাহল হত্যা।

বদরের দিন আবূ জাহল: অহংকারের শেষ পরিণতির হাদিস

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১১৭৮

حديث أَنَسٍ رضي الله عنه، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَوْمَ بَدْرٍ: مَنْ يَنْظُرُ مَا فَعَلَ أَبُو جَهْلٍ فَانْطَلَقَ ابْنُ مَسْعُودٍ، فَوَجَدَهُ قَدْ ضَرَبَهُ ابْنَا عَفْرَاءَ، حَتَّى بَرَدَ فَأَخَذَ بِلِحْيَتِهِ فَقَالَ: أَنْتَ أَبَا جَهْلٍ قَالَ: وَهَلْ فَوْقَ رَجُلٍ قَتَلَهُ قَوْمُهُ، أَوْ قَالَ: قَتَلْتُمُوهُ

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

(বদরের দিন) নবী (ﷺ) বললেন, আবূ জাহলের কী অবস্থা হল কেউ তা দেখতে পার কি? তখন ইব্‌নু মাস‘ঊদ (রাঃ) বের হলেন এবং দেখতে পেলেন যে, ‘আফরার দুই পুত্র তাকে এমনিভাবে মেরেছে যে, মুমূর্ষু অবস্থায় মাটিতে পড়ে আছে। রাবী বলেনঃ ‘আবদুল্লাহ ইব্‌নু মাস‘ঊদ (রাঃ) তার দাড়ি ধরে বললেন, তুমিই কি আবূ জাহল? আবূ জাহল বললঃ সেই লোকটির চেয়ে উত্তম আর কেউ আছে কি যাকে তার গোত্রের লোকেরা হত্যা করল অথবা বলল তোমরা যাকে হত্যা করলে?

সহীহুল বুখারী, পর্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ১, হাঃ ২৬৯১; মুসলিম, পর্ব ৩২ : জিহাদ, অধ্যায় ৪০, হাঃ ১৮০০

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৭৮-এর সারসংক্ষেপ

মূল বিষয়: বদর। এই হাদিসে বদরের দিনের একটি ঘটনা এসেছে। নবী (صلى الله عليه وسلم) জানতে চান, আবূ জাহলের কী অবস্থা হলো। ইবনু মাসঊদ (রাঃ) বের হয়ে দেখেন, আফরার দুই পুত্র তাকে এমনভাবে আঘাত করেছে যে সে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। ইবনু মাসঊদ (রাঃ) তার দাড়ি ধরে জিজ্ঞেস করেন, তুমিই কি আবূ জাহল? তখন আবূ জাহল অহংকারের সুরে বলে, তার চেয়ে বড় আর কে আছে, যাকে তার গোত্রের লোকেরা হত্যা করেছে—অথবা তোমরা হত্যা করেছ। এই হাদিসে বদরের যুদ্ধ, আবূ জাহলের পরিণতি এবং শেষ মুহূর্তেও অহংকারের ছবি দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বদরের দিনে আবূ জাহলের শক্তি শেষ হয়ে যায়।
  • শেষ মুহূর্তেও অহংকার মানুষের মুখে থাকতে পারে।
  • নবী (صلى الله عليه وسلم) শত্রুর অবস্থা জানতে চেয়েছিলেন।
  • আফরার দুই পুত্রের ভূমিকা এই ঘটনায় উল্লেখ হয়েছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন