৩৩/৮. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১২০৬ - আনুগত্য শুধু ভালো কাজে
পাপকর্ম ছাড়া আমীরের আনুগত্য করা ওয়াজিব ও পাপকর্মে আনুগত্য হারাম।
আনুগত্য কেবল ভালো কাজে: আগুনে প্রবেশের ঘটনা
আল-লু'লু ওয়াল মারজান : ১২০৬
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১২০৬
حديث عَلِيٍّ رضي الله عنه، قَالَ: بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَرِيَّةً وَأَمَّرَ عَلَيْهِمْ رَجُلاً مِنَ الأَنْصَارِ وَأَمَرَهُمْ أَنْ يُطِيعُوهُ فَغَضِبَ عَلَيْهِمْ، وَقَالَ: أَلَيْسَ قَدْ أَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُطِيعُونِي قَالُوا: بَلَى قَالَ: عَزَمْتُ عَلَيْكُمْ لَمَا جَمَعْتُمْ حَطَبًا وَأَوْقَدْتُمْ نَارًا ثُمَّ دَخَلْتُمْ فِيهَا فَجَمَعُوا حَطَبًا، فَأَوْقَدُوا فَلَمَّا هَمُّوا بِالدُّخُولِ، فَقَامَ يَنْظُرُ بَعْضُهُمْ إِلى بَعْضٍ، قَالَ بَعْضُهُمْ: إِنَّمَا تَبِعْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِرَارًا مِنَ النَّارِ، أَفَنَدْخُلُهَا فَبَيْنَمَا هُمْ كَذلِكَ إِذْ خَمَدَتِ النَّارُ، وَسَكَنَ غَضَبُهُ فَذُكِرَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: لَوْ دَخَلُوهَا مَا خَرَجُوا مِنْهَا أَبَدًا، إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوف
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) একটি ক্ষুদ্র সৈন্যদল প্রেরণ করলেন এবং একজন আনসারী ব্যক্তিকে তাঁদের আমীর নিযুক্ত করে সেনাবাহিনীকে তার আনুগত্য করার নির্দেশ দিলেন। এরপর তিনি (‘আমীর) তাঁদের উপর ক্ষুব্ধ হলেন এবং বললেনঃ নবী (ﷺ) কি তোমাদেরকে আমার আনুগত্য করার নির্দেশ দেননি? তাঁরা বললেন, হ্যাঁ। তখন তিনি বললেন, আমি তোমাদের দৃঢ়ভাবে বলছি যে, তোমরা কাঠ সংগ্রহ করবে এবং তাতে আগুন প্রজ্বলিত করবে। এরপর তোমরা তাতে প্রবেশ করবে। তাঁরা কাঠ সংগ্রহ করল এবং তাতে আগুন প্রজ্বলিত করল।এরপর যখন তাঁরা প্রবেশ করতে ইচ্ছে করল, তখন একে অপরের দিকে তাকাতে লাগল। তাঁদের কেউ কেউ বলল, আগুন থেকে পরিত্রাণের জন্যই তো আমরা নবী (ﷺ)-এর অনুসরণ করেছি। তাহলে কি আমরা (অবশেষে) আগুনেই প্রবেশ করব? তাঁদের এসব কথোপকথনের মাঝে হঠাৎ আগুন নিভে যায়। আর তাঁর (‘আমীরের) ক্রোধও অবদমিত হয়ে পড়ে। এ ঘটনা নবী (ﷺ)-এর নিকট বর্ণনা করা হলে তিনি বললেনঃ যদি তাঁরা তাতে প্রবেশ করত, তাহলে কোন দিন আর এত্থেকে বের হত না। জেনে রেখো! আনুগত্য কেবলমাত্র বিধিসঙ্গত কাজেই হয়ে থাকে।
সহীহুল বুখারী, পর্ব ৯৩ : আহকাম, অধ্যায় ৪, হাঃ ৭১৪৫; মুসলিম, পর্ব ৩৩: ইমারাত বা নেতৃত্ব, অধ্যায় ৮, হাঃ ১৮৪০
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১২০৬-এর সারসংক্ষেপ
মূল বিষয়: ভালো কাজে আনুগত্য। এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) একটি ক্ষুদ্র সৈন্যদল পাঠান এবং একজন আনসারীকে তাদের আমীর করেন। তিনি সৈন্যদের আমীরের আনুগত্যের নির্দেশ দেন। পরে সেই আমীর রাগ করে তাদের কাঠ জড়ো করে আগুন জ্বালাতে এবং তাতে প্রবেশ করতে বলেন। তারা দ্বিধায় পড়ে যায়, কারণ তারা আগুন থেকে বাঁচার জন্যই নবী (صلى الله عليه وسلم)-এর অনুসরণ করেছে। পরে আগুন নিভে যায় এবং রাগও কমে যায়। ঘটনা জানানো হলে নবী (صلى الله عليه وسلم) বলেন, তারা যদি আগুনে ঢুকত, আর বের হত না। এরপর তিনি মূল কথা বলেন: আনুগত্য কেবল বিধিসঙ্গত কাজেই। এই হাদিস বৈধ আনুগত্য, নেতার সীমা এবং দ্বীনের বুদ্ধিদীপ্ত অনুসরণের শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নেতার আদেশ মানা হবে, তবে তা বিধিসঙ্গত কাজ হলে।
- নিজেকে ধ্বংসের দিকে নেওয়া কোনো আদেশ মানা যায় না।
- রাগের সময় দেওয়া আদেশেও দ্বীনের সীমা দেখা জরুরি।
- নবী (صلى الله عليه وسلم) স্পষ্ট করেছেন যে আনুগত্য ভালো কাজের মধ্যেই সীমিত।
