৩৪/১. অধ্যায়ঃ
প্রশিক্ষিত কুকুর দ্বারা শিকার করা।
আল লু'লু ওয়াল মারজান : ১২৫৪
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১২৫৪
حديث عَدِيِّ بْنِ حَاتِمٍ رضي الله عنه، قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللهِ إِنَّا نُرْسِلُ الْكِلاَبَ الْمُعَلَّمَةَ، قَالَ: كُلْ مَا أَمْسَكْنَ عَلَيْكَ قُلْتُ: وَإِنْ قَتَلْنَ قَالَ: وَإِنْ قَتَلْنَ قُلْتُ: وَإِنَّا نَرْمِي بِالْمِعْرَاضِ، قَالَ: كُلْ مَا خَزَقَ، وَمَا أَصَابَ بِعَرْضِهِ فَلاَ تَأْكُلْ
আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলামঃ হে আল্লাহ্র রাসূল (ﷺ)! আমরা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলোকে শিকারে পাঠিয়ে থাকি। তিনি বললেনঃ কুকুরগুলো তোমার জন্য যেটি ধরে রাখে সেটি খাও। আমি বললামঃ যদি ওরা হত্যা করে ফেলে? তিনি বললেনঃ যদি ওরা হত্যাও করে ফেলে।আমি বললামঃ আমরা তো ফলকের সাহায্যেও শিকার করে থাকি। তিনি বললেনঃ সেটি খাও, যেটি তীরে যখম করেছে; আর যেটি তীরের পার্শ্বের আঘাতে মারা গেছে সেটি খেও না।
সহীহুল বুখারী, পর্ব ৭২ : যব্হ ও শিকার, অধ্যায় ৩, হাঃ ৫৪৭৭; মুসলিম, পর্ব ৩৪ : শিকার, যব্হ ও কোন প্রকার জন্তু খাওয়া যায়, অধ্যায় ১, হাঃ ১৯২৯
