১/৮৯. অধ্যায়ঃ
জাহান্নামীদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে লঘু শাস্তি পাবে।
আল লু'লু ওয়াল মারজান : ১২৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১২৭
حديث النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ أَهْوَنَ أَهْلِ النَّارِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ لَرَجُلٌ تَوضَعُ فِي أَخْمَصِ قَدَميْهِ جَمْرَةٌ يَغْلِي مِنْهَا دِمَاغُهُ
নু‘মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি যে, ক্বিয়ামাতের দিন ঐ ব্যক্তির সবচেয়ে হাল্কা ‘আযাব হবে, যার দুইপায়ের তালুতে রাখা হবে প্রজ্জ্বলিত অঙ্গার, তাতে তার মগয উথলাতে থাকবে।
সহীহুল বুখারী, পৰ্ব ৮১: সদয় হওয়া, অধ্যায় ৫১, হাঃ ৬৫৬১; মুসলিম, পর্ব পর্ব ১, অধ্যায় ৯১, হাঃ ২১৩
