১/৯১. অধ্যায়ঃ
মুমিনদের সাথে বন্ধুত্ব স্থাপন, অপরদের সাথে সম্পর্কচ্ছেদ আর তাদের দায়-দায়িত্ব থেকে নিস্কৃতি।
আল লু'লু ওয়াল মারজান : ১২৮
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১২৮
حديث عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِهَارًا غَيْرَ سِرٍّ يَقُولُ: إِنَّ آلَ أَبِي فُلاَنٍ لَيْسُوا بِأَوْلِيَائِي، إِنَّمَا وَلِيِّيَ اللهُ وَصَالِحُ الْمُؤْمِنِينَ، وَلكِنْ لَهُمْ رَحِمٌ أَبَلُّهًا بِبَلاَلِهَا يَعْنِي أَصِلُهَا بِصِلَتِهَا
‘আমর ইবনু ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ) কে উচ্চৈঃস্বরে বলতে শুনেছি, আস্তে নয়। তিনি বলেছেনঃ অমুকের বংশ আমার বন্ধু নয়। ‘আমর বলেনঃ মুহাম্মাদ ইবনু জা‘ফরের কিতাবে বংশের পরে জায়গা খালি রয়েছে। (কোন বংশের নাম উল্লেখ নেই)। আমার বন্ধু বরং আল্লাহ ও নেককার মু’মিনগণ। ‘আনবাসাহ ভিন্ন সূত্রে ‘আমর ইবনুল ‘আস (রাঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) থেকে আমি শুনেছিঃ বরং তাদের সাথে (আমার) আত্মীয়তার হক রয়েছে, আমি সুসম্পর্কের রস দিয়ে তা সঞ্জীবিত রাখি।
সহীহুল বুখারী, পৰ্ব ৮১: সদয় হওয়া, অধ্যায় ৫১, হাঃ ৬৫৬১; মুসলিম, পর্ব পর্ব ১, অধ্যায় ৯১, হাঃ ২১৩
