১/৯২. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১২৯ - সত্তর হাজার জান্নাতবাসীর সুসংবাদ

মুসলিমদের কিছু সংখ্যকের বিনা হিসাবে এবং বিনা শাস্তিতে জান্নাতে প্রবেশের প্রমাণ।

সত্তর হাজার জান্নাতবাসী: উক্কাশাহর জন্য নবীজির দুআ

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১২৯

حديث أَبِي هُرَيْرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: يَدْخُلُ مِنْ أُمَّتِي زُمْرَةٌ هُمْ سَبْعُونَ أَلْفًا تُضِيءُ وُجُوهُهُمْ إِضَاءَةَ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِقَالَ أَبُو هُرَيْرَةَ: فَقَامَ عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ الأَسَدِيُّ يَرْفَعُ نَمِرَةً عَلَيْهِ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ ادْعُ اللهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ، قَالَ: اللهُمَّ اجْعَلْهُ مِنْهُمْ ثُمَّ قَامَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَقَالَ: يَا رَسُولَ اللهِ ادْعُ اللهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ، فَقَالَ: سَبَقَكَ عُكَّاشَةُ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, আমার উম্মত থেকে কিছু লোক দল বেঁধে বেহেশতে প্রবেশ করবে। আর তারা হবে সত্তর হাজার। তাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের আলোর ন্যায় উজ্জ্বল থাকবে। আবূ হুরায়রাহ (রাঃ) বলেন, এতদশ্রবণে উক্কাশা ইবনু মিহসান আসাদী তাঁর গায়ে চাদর উঠাতে উঠাতে দাঁড়ালেন, এবং বললেন, হে আল্লাহ্‌র রাসূল! আমার জন্য দোয়া করুন, আল্লাহ্ তা‘আলা যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। রাসূলুল্লাহ (ﷺ) দোয়া করলেনঃ হে আল্লাহ্! আপনি একে তাদের অন্তর্ভুক্ত করুন।এরপর আনসার সম্প্রদায়ের এক লোক দাঁড়িয়ে বলল, হে আল্লাহ্‌র রাসূল! আল্লাহ্‌র নিকট দোয়া করুন, তিনি যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। নবী (ﷺ) বললেনঃ ‘উক্কাশাহ তো উক্ত দোয়ার ব্যাপারে তোমার চেয়ে অগ্রগামী হয়ে গেছে।

সহীহুল বুখারী, পর্ব ৮১: সদয় হওয়া, অধ্যায় ৫০, হাঃ ৬৫৪২; মুসলিম, পর্ব ১: ঈমান, অধ্যায় ৯৪, হাঃ ২১৬

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১২৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, তাঁর উম্মত থেকে সত্তর হাজার লোক দলবদ্ধভাবে জান্নাতে প্রবেশ করবে। তাদের মুখ পূর্ণিমার চাঁদের আলোর মতো উজ্জ্বল থাকবে। এ কথা শুনে উক্কাশাহ ইবনু মিহসান (রাঃ) নবীজির কাছে দুআ চান, যেন আল্লাহ তাঁকে তাদের অন্তর্ভুক্ত করেন। নবীজি তাঁর জন্য দুআ করেন। এরপর আরেকজন একই দুআ চাইলে নবীজি বলেন, উক্কাশাহ এ বিষয়ে আগে এগিয়ে গেছে। হাদিসটি জান্নাতের আশা, ভালো সুযোগে দ্রুত সাড়া দেওয়া এবং নবীজির দুআর মর্যাদা শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জান্নাতের সুসংবাদ মুমিনের মনে আশা জাগায়।
  • ভালো সুযোগ এলে দেরি না করে এগিয়ে আসা উচিত।
  • উক্কাশাহ (রাঃ)-এর ঘটনা নেকির বিষয়ে আগ্রহের শিক্ষা দেয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন