৩৬/৯. অধ্যায়ঃ
নাবিজ ততক্ষণ (খাওয়া) বৈধ যতক্ষণ না তা কঠিনভাবে বিকৃত হয় এবং মাদকদ্রব্যে পরিণত হয়।
আল লু'লু ওয়াল মারজান : ১৩০৪
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৩০৪
حديث سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: دَعَا أَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي عُرْسِهِ، وَكَانَتِ امْرَأَتُهُ، يَوْمَئِذٍ، خَادِمَهُمْ، وَهِيَ الْعَرُوسُ قَالَ سَهْلٌ: تَدْرُونَ مَا سَقَتْ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْقَعَتْ لَهُ تَمَرَاتٍ مِنَ اللَّيْلِ، فَلَمَّا أَكَلَ سَقَتْهُ إِيَّاهُ
সাহ্ল ইব্নু সা‘দ (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ উসায়দ আস্ সা‘ঈদী (রাঃ) শাদী উপলক্ষে নবী (ﷺ)-কে তার ওয়ালীমায় দাওয়াত করলেন। তাঁর নববধু সেদিন খাদ্য পরিবেশন করছিলেন। সাহ্ল বলেন, তোমরা কি জান, সে দিন নবী (ﷺ)-কে কী পানীয় সরবরাহ করা হয়েছিল? সারারাত ধরে কিছু খেজুর পানির মধ্যে ভিজিয়ে রেখে তা থেকে তৈরি পানীয়। নবী (ﷺ) যখন খাওয়া শেষ করলেন, তখন তাঁকে ঐ পানীয়ই পান করতে দেয়া হয়।
সহীহুল বুখারী, পৰ্ব ৬৭: বিবাহ, অধ্যায় ৭২, হাঃ ৫১৭৬; মুসলিম, পর্ব ৩৬: পানীয়, অধ্যায় ৯, হাঃ ২০০৬
