৩৬/২১. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৩২৪ - নবীজির পছন্দের খাবার লাউ

ঝোল খাওয়া জায়িজ, কুমড়া খাওয়া মুস্তাহাব এবং দস্তরখানায় লোকেদের কতককে অন্যদের উপর প্রাধান্য দেয়া যদি মেজবান এটা অপছন্দ না করে।

নবীজির পছন্দের খাবার লাউ: আনাস (রাঃ)-এর বর্ণনা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৩২৪

حديث أَنَسٍ بْنِ مَالِكٍ رضي الله عنه، قَالَ: إِنَّ خَيَّاطًا دَعَا رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَهُ قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ: فَذَهَبْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِلَى ذَلِكَ الطَّعَامِ، فَقَرَّبَ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، خُبْزًا وَمَرَقًا فِيهِ دُبَّاءٌ وَقَدِيدٌ فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَتَتَبَّعُ الدُّبَّاءَ مِنْ حَوَالَيِ الْقَصْعَةِ قَالَ: فَلَمْ أَزَلْ أُحِبُّ الدُّبَّاءَ مِنْ يَوْمَئِذٍ

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

এক দরজী খাবার তৈরী করে আল্লাহর রাসূল (ﷺ)-কে দাওয়াত করলেন। আনাস ইবনু মালিক (রাঃ) বলেন, আল্লাহর রাসূল (ﷺ)-এর সামনে রুটি এবং ঝোল যাতে লাউ ও গোশতের টুকরা ছিল, পেশ করলেন। আমি নবী (ﷺ) -কে দেখতে পেলাম যে, পেয়ালার কিনারা হতে তিনি লাউয়ের টুকরা খোঁজ করে নিচ্ছেন। সেদিন হতে আমি সব সময় লাউ ভালবাসতে থাকি।

সহীহুল বুখারী, পর্ব ৩৪ : ক্রয়-বিক্রয়, অধ্যায় ৩০, হাঃ ২০৯২; মুসলিম, পর্ব ৩৬ : পানীয়, অধ্যায় ২১, হাঃ ২০৪১

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৩২৪-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো নবীজির খাবারের পছন্দ ও সরল জীবন। এক দরজি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে খাবারের দাওয়াত দিলেন। আনাস (রাঃ) তাঁর সঙ্গে গেলেন। খাবারে ছিল রুটি এবং ঝোল, যার মধ্যে লাউ ও শুকনা গোশতের টুকরা ছিল। আনাস (রাঃ) দেখলেন, নবী (صلى الله عليه وسلم) পাত্রের কিনারা থেকে লাউয়ের টুকরা খুঁজে নিচ্ছেন। তিনি এই দৃশ্য দেখে সেই দিন থেকে লাউ ভালোবাসতে থাকেন। এখানে বড় কোনো জটিল বিধান নয়; বরং নবী (صلى الله عليه وسلم)-এর সাধারণ খাবার গ্রহণ, দাওয়াত গ্রহণ, এবং প্রিয়জনের পছন্দকে ভালোবাসার এক কোমল ছবি দেখা যায়। তাই লাউ খাওয়া সুন্নাহ আলোচনা করলে এই হাদিসটি বেশি খোঁজা হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم) সাধারণ মানুষের দাওয়াত গ্রহণ করতেন।
  • লাউ নবী (صلى الله عليه وسلم)-এর পছন্দের খাবারের মধ্যে ছিল বলে এই বর্ণনায় বোঝা যায়।
  • আনাস (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর পছন্দ দেখে লাউ ভালোবাসতে শুরু করেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন