৩৭/২. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৩৩৮ - সামাজিক হক ও নিষিদ্ধ বিলাসিতা

পুরুষ ও মহিলাদের জন্য স্বর্ণ ও রৌপ্যের পাত্র ব্যবহার হারাম এবং স্বর্ণের আংটি ও রেশমী বস্ত্র পুরুষের জন্য হারাম ও তা মহিলাদের জন্য বৈধ এবং রেশমী দ্বারা নকশা করা যার পরিমাণ চার আঙ্গুলের বেশি নয় তা পুরুষের জন্য বৈধ।

সাত আদেশ সাত নিষেধ: মুসলিম জীবনের সামাজিক আদব

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৩৩৮

حديث الْبَرَاءِ رضي الله عنه، قَالَ: أَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِسَبْعٍ وَنَهَانَا عَنْ سَبْعِ: أَمَرَنَا بِعِيَادَةِ الْمَرِيضِ، وَاتِّبَاعِ الْجِنَازَةِ، وَتَشْمِيتِ الْعَاطِسِ، وَإِجَابَةِ الدَّاعِي، وَإِفْشَاءِ السَّلاَمِ، وَنَصْرِ الْمَظْلُومِ، وَإِبْرَارِ الْمُقْسِمِ؛ وَنَهَانَا عَنْ خَوَاتِيمِ الذَّهَبِ، [ص: 32] وَعَنِ الشُّرْبِ فِي الْفِضَّةِ، أَوْ قَالَ: آنِيَةِ الْفِضَّةِ، وَعَنِ الْمَيَاثِرِ وَالْقَسِّيِّ، وَعَنْ لُبْسِ الْحَرِيرِ وَالدِّيبَاجِ وَالإِسْتَبْرَقِ

বারা ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সাতটি জিনিসের হুকুম দিয়েছেন এবং সাতটি জিনিস থেকে নিষেধ করেছেন। তিনি আমাদের হুকুম দিয়েছেনঃ রোগীর সেবা করতে, জানাযার পেছনে যেতে, হাঁচি দানকারীর জবাব দিতে, দাওয়াতকারীর দাওয়াত গ্রহণ করতে, অধিক অধিক সালাম দিতে, মাযলুমের সাহায্য করতে এবং কসমকারীকে কসম ঠিক রাখার সুযোগ করে দিতে। আর আমাদের তিনি নিষেধ করছেনঃ স্বর্ণের আংটি ব্যবহার করতে, কিংবা তিনি বলেছেন, রূপার পাত্রে পানি পান করতে, মায়াসির অর্থাৎ এক জাতীয় নরম ও মসৃণ রেশমী কাপড় কালসী অর্থাৎ রেশম মিশ্রিত কাপড় ব্যবহার করতে এবং পাতলা কিংবা মোটা এবং অলঙ্কার খচিত রেশমী কাপড় ব্যবহার করতে।

সহীহুল বুখারী, পর্ব ৭৪ : পানীয়, অধ্যায় ২৮, হাঃ ৫৬৩৫; মুসলিম, পর্ব ৩৭ : পোষাক ও অলঙ্কার, অধ্যায় ১, হাঃ ২০৬৬

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৩৩৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সাতটি কাজের আদেশ এবং সাতটি জিনিস থেকে নিষেধ করার কথা এসেছে। আদেশগুলোর মধ্যে আছে রোগীর সেবা করা, জানাযার পেছনে যাওয়া, হাঁচিদাতার জবাব দেওয়া, দাওয়াত গ্রহণ করা, সালাম ছড়ানো, মাযলুমকে সাহায্য করা এবং কসমকারীর কসম পূরণে সুযোগ করে দেওয়া। নিষেধের মধ্যে আছে স্বর্ণের আংটি, রূপার পাত্রে পান করা, এবং কয়েক ধরনের রেশমী কাপড় ব্যবহার। হাদিসটি দেখায়, ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদত নয়; মানুষের হক, সামাজিক সম্পর্ক, মেহমানদারি, সালাম, মাযলুমের পাশে দাঁড়ানো—এসবও গুরুত্বপূর্ণ। একই সঙ্গে পোশাক ও পাত্রে সীমা মানার শিক্ষাও আছে। তাই ‘সাতটি আদেশ সাতটি নিষেধ’ হাদিসটি সামাজিক আদবের জন্য খুব দরকারি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রোগীর সেবা, জানাযা, সালাম ও মাযলুমের সাহায্য সামাজিক দায়িত্ব।
  • দাওয়াত গ্রহণ ও হাঁচির জবাবও মুসলিম আদবের অংশ।
  • স্বর্ণের আংটি, রূপার পাত্র ও রেশমী বিলাসিতা থেকে নিষেধ এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন