২/৭. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৩৬ - নবীজির ওযুর পদ্ধতি

নবী (ﷺ)-এর ওজু প্রসঙ্গে।

নবীজির ওযুর পদ্ধতি: ধোয়া, কুলি, নাক পরিষ্কার ও মাথা মাসাহ

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৩৬

حديث عَبْدِ الله بْنِ زَيْدٍ سُئِلَ عَنْ وُضُوءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ، فَتَوَضَّأَ لَهُمْ وُضُوءَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَكْفَأَ عَلَى يَدِهِ مِنَ التَّوْرِ، فَغَسَلَ يَدَيْهِ ثَلاَثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي التَّوْرِ، فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَاسْتَنْثَرَ بِثَلاَثِ غَرَفَاتٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، ثُمَّ غَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَمَسَحَ رَأْسَهُ، [ص: 58] فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ مَرَّةً وَاحِدَةً، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ إِلَى الْكَعْبَينِ

আমর ইবনু আবূ হাসান (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি ‘আবদুল্লাহ্ ইবনু যায়দ (রাঃ)-কে নবী (ﷺ)-এর ওজু সম্পর্কে প্রশ্ন করলে তিনি এক পাত্র পানি আনালেন এবং তাঁদের (দেখাবার) জন্য নবী (ﷺ)-এর মত ওজু করলেন। তিনি পাত্র থেকে দুইহাতে পানি ঢাললেন। তা দিয়ে হাত দুইটি তিনবার ধুলেন। অতঃপর পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে তিন খাবল পানি নিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন। তারপর আবার হাত ঢুকালেন। তিনবার তাঁর মুখমণ্ডল ধুলেন। তারপর আবার হাত ঢুকিয়ে (পানি নিয়ে) দুই হাত কনুই পর্যন্ত দুইবার ধুলেন। তারপর আবার হাত ঢুকিয়ে উভয় হাত দিয়ে সামনে এবং পেছনে একবার মাত্র মাথা মাসহ করলেন। তারপর দুই পা টাখনু পর্যন্ত ধুলেন।

সহীহুল বুখারী, পর্ব ৪ : উযু, অধ্যায় ৩৯, হাঃ ১৮৬; মুসলিম, পর্ব ২: পবিত্রতা, অধ্যায় ৭, হাঃ ২৩৫

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৩৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ)-কে নবীজি (صلى الله عليه وسلم)-এর ওযু সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি পানি আনিয়ে ওযু করে দেখান। তিনি দুই হাত তিনবার ধোলেন, কুলি করলেন, নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন, মুখ তিনবার ধোলেন, দুই হাত কনুই পর্যন্ত দুইবার ধোলেন, তারপর মাথা সামনে ও পেছনে একবার মাসাহ করলেন এবং শেষে দুই পা টাখনু পর্যন্ত ধোলেন। এই হাদিসে শেখার সুন্দর পদ্ধতি আছে—শুধু বলা নয়, কাজ করে দেখানো। ওযুর অঙ্গগুলো ঠিকভাবে ধোয়া ও মাথা মাসাহ করার গুরুত্বও এতে পরিষ্কার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দ্বীনের কাজ শেখাতে কখনো করে দেখানো খুব উপকারী।
  • ওযুতে মুখ, হাত, মাথা ও পা যথাযথভাবে সম্পন্ন করতে হয়।
  • মাথা মাসাহ সামনে-পেছনে করার পদ্ধতি এই বর্ণনায় এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন