২/৩. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৩৫ - নবীজির মতো ওযু করার ফজিলত
ওজুর গুণাগুণ এবং তার পরিপূর্ণতা।
নবীজির মতো ওযু: দুই রাকাত সালাতের ফজিলত
আল-লু'লু ওয়াল মারজান : ১৩৫
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৩৫
حديث عُثْمَانَ بْنِ عَفَّانَ دَعَا بِإِنَاءٍ فَأَفْرَغَ عَلَى كَفَّيْهِ ثَلاَثَ مِرَارٍ فَغَسَلَهُمَا، ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الإِنَاءِ، فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثَلاَثَ مِرَارٍ، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ثَلاَثَ مِرَارٍ إِلَى الْكَعْبَيْنِ، ثُمَّ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هذَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لاَ يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
‘উসমান ইবনু ‘আফফান (রাঃ) হতে বর্ণিতঃ
‘উসমান ইবনু ‘আফ্ফান (রাঃ)-এর ওজুর পানি আনালেন। অতঃপর তিনি সে পাত্র হতে উভয় হাতের উপর পানি ঢেলে তা তিনবার ধুলেন। অতঃপর তাঁর ডান হাত পানিতে ঢুকালেন। অতঃপর কুলি করলেন এবং নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন। অতঃপর তাঁর মুখমণ্ডল তিনবার এবং উভয় হাত কনুই পর্যন্ত তিনবার ধুলেন, অতঃপর মাথা মাসহ করলেন। অতঃপর উভয় পা তিনবার ধোয়ার পর বললেনঃ আমি নবী (ﷺ) কে আমার এ ওজুর ন্যায় ওজু করতে দেখেছি এবং আল্লাহর রাসূল (ﷺ) বলেছেনঃ ‘যে ব্যক্তি আমার এ ওজুর ন্যায় ওজু করে দুইরাক‘আত সালাত আদায় করবে এবং তার মধ্যে অন্য কোন চিন্তা মনে আনবে না, আল্লাহ্ তা‘আলা তার পূর্বকৃত সকল গুনাহ ক্ষমা করে দেবেন।’
সহীহুল বুখারী, পর্ব ৪; উযু, অধ্যায় ২৪, হাঃ ১৬৪; মুসলিম, পর্ব ২: পবিত্রতা, অধ্যায় ৩, হাঃ ২২৬
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৩৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে উসমান ইবনু আফফান (রাঃ) নবীজির ওযুর পদ্ধতি দেখিয়েছেন। তিনি হাত তিনবার ধোয়া, কুলি করা, নাকে পানি নেওয়া, মুখ ও হাত ধোয়া, মাথা মাসাহ করা এবং পা ধোয়ার কথা দেখিয়েছেন। এরপর বলেন, তিনি নবীজি (صلى الله عليه وسلم)-কে এভাবে ওযু করতে দেখেছেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি এই ওযুর মতো ওযু করে এবং দুই রাকাত সালাত আদায় করে, আর সে সালাতে অন্য চিন্তা মনে আনে না, তার পূর্বের গুনাহ ক্ষমা করা হবে। হাদিসটি ওযুর নিয়ম, মনোযোগ এবং সালাতের আদব একসঙ্গে শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবীজির শেখানো পদ্ধতিতে ওযু করা গুরুত্বপূর্ণ।
- সালাতে মনোযোগ রাখা বড় ফজিলতের কারণ।
- ওযু ও দুই রাকাত সালাত গুনাহ মাফের কারণ হতে পারে।
