২/৩. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪২৬ - নবীজির মতো ওজু ও দুই রাকাত সালাত

ওযূ করার নিয়ম ও ওযূর পূর্ণতা

নবীজির মতো পূর্ণ ওজু: দুই রাকাত সালাতের সুসংবাদ

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪২৬

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ سَرْحٍ وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عَطَاءَ بْنَ يَزِيدَ اللَّيْثِيَّ، أَخْبَرَهُ أَنَّ حُمْرَانَ مَوْلَى عُثْمَانَ أَخْبَرَهُ أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ - رضى الله عنه - دَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ فَغَسَلَ كَفَّيْهِ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْثَرَ ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى إِلَى الْمِرْفَقِ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ ثُمَّ مَسَحَ رَأْسَهُ ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُمْنَى إِلَى الْكَعْبَيْنِ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ غَسَلَ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ ثُمَّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ لاَ يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ». قَالَ ابْنُ شِهَابٍ وَكَانَ عُلَمَاؤُنَا يَقُولُونَ هَذَا الْوُضُوءُ أَسْبَغُ مَا يَتَوَضَّأُ بِهِ أَحَدٌ لِلصَّلاَةِ .

‘উসমান ইবনু ‘আফফান (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি ওজুর পানি চাইলেন। এরপর তিনি ওজু করতে আরম্ভ করলেন। (বর্ণনাকারী বলেন), তিনি [উসমান (রাঃ)] তিনবার তাঁর হাতের কব্জি পর্যন্ত ধুলেন, এরপর কুলি করলেন এবং নাক ঝাড়লেন। এরপর তিনবার তাঁর মুখমন্ডল ধুলেন এবং ডান হাত কনুই পর্যন্ত তিনবার ধুলেন। অতঃপর বাম হাত অনুরূপভাবে ধুলেন। অতঃপর তিনি মাথা মাসাহ করলেন।এরপর তাঁর ডান পা টাখনু পর্যন্ত তিনবার ধুলেন – অতঃপর তদ্রুপভাবে বাম পা ধুলেন তারপর বললেন, আমি রাসূলুল্লাহ্‌ (ﷺ)-কে আমার এ ওজুর করার ন্যায় ওজু করতে দেখেছি এবং ওজু শেষে রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আমার এ ওজুর ন্যায় ওজু করবে এবং একান্ত মনোযোগের সাথে দু’রাকা’আত সালাত আদায় করবে, সে ব্যক্তির পিছনের সকল গুনাহ মাফ করে দেয়া হবে।ইবনু শিহাব বলেন, আমাদের ‘আলিমগণ বলতেন যে, সালাতের জন্য কারোর এ নিয়মের ওজুই হল পরিপূর্ণ ওজু।

ই.ফা. ৪২৯,ই.সে. ৪৪৫

সহীহ মুসলিম হাদিস ৪২৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে উসমান (রাঃ) নবীজির মতো ওজুর পদ্ধতি দেখিয়েছেন। তিনি হাতের কব্জি পর্যন্ত তিনবার ধুয়েছেন, কুলি করেছেন, নাক ঝেড়েছেন, মুখমণ্ডল তিনবার ধুয়েছেন, ডান ও বাম হাত কনুই পর্যন্ত তিনবার ধুয়েছেন, মাথা মাসাহ করেছেন এবং দুই পা টাখনু পর্যন্ত তিনবার ধুয়েছেন। এরপর তিনি বলেন, তিনি রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে এভাবে ওজু করতে দেখেছেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি এভাবে ওজু করে এবং মনোযোগসহ দুই রাকাত সালাত আদায় করে, তার আগের গুনাহ মাফ করে দেওয়া হবে। ইবন শিহাব বলেন, আলিমগণ এটিকে সালাতের জন্য পূর্ণ ওজু বলতেন। এখানে ক্ষমার সুসংবাদ হাদিসের ভাষায় এসেছে, তাই সেটি ভারসাম্য রেখে বলা হয়েছে। ওজুর পদ্ধতি ও সালাতের মনোযোগ—দুই দিকই এই বর্ণনায় গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওজুর অঙ্গগুলো সুন্দরভাবে ধোয়ার পদ্ধতি হাদিসে এসেছে।
  • ওজুর পর মনোযোগসহ দুই রাকাত সালাতের সুসংবাদ আছে।
  • সালাতের প্রস্তুতিতে পূর্ণ ওজুর গুরুত্ব বোঝা যায়।
  • ইবন শিহাবের বক্তব্যে আলিমদের বোঝাপড়া উল্লেখ হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন