৪৩/১৫. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৪৯৫ - শোকের সময় সংযম
রাসূল (ﷺ)-এর শিশু ও অনাথদের প্রতি অত্যধিক দয়া এবং তাঁর বিনয় ও অন্যান্য সদ্গুণাবলী।
শোকের হাদিস: চোখের পানি, হৃদয়ের ব্যথা ও রবের পছন্দের কথা
আল-লু'লু ওয়াল মারজান : ১৪৯৫
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৪৯৫
حديث أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ: دَخَلْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَلَى أَبِي سَيْفٍ الْقَيْنِ وَكَانَ ظِئْرًا لإِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلاَمُ فَأَخَذَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِبْرَاهِيمَ فَقَبَّلَهُ وَشَمَّهُ ثُمَّ دَخَلْنَا عَلَيْهِ، بَعْدَ ذلِكَ، وَإِبْرَاهِيمُ يَجُودُ بِنَفْسِهِ فَجَعَلَتْ عَيْنَا رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَذْرِفَانِ فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمنِ بْنُ عَوْفٍ رضي الله عنه: وَأَنْتَ يَا رَسُولَ اللهِ فَقَالَ: يَا ابْنَ عَوْفٍ إِنَّهَا رَحْمَةٌ ثُمَّ أَتْبَعَهَا بِأُخْرَى فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ الْعَيْنَ تَدْمَعُ، وَالْقَلْبَ يَحْزَنُ، وَلاَ نَقُولُ إِلاَّ مَا يَرضى رَبُّنَا وَإِنَّا بِفِرَاقِكَ، يَا إِبْرَاهِيمُ لَمَحْزُونُونَ
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা আল্লাহর রাসূল (ﷺ)-এর সঙ্গে আবূ সায়ফ্ কর্মকারের নিকট গেলাম। তিনি ছিলেন (নবী-তনয়) ইব্রাহীম (রাঃ)-এর দুধ সম্পর্কীয় পিতা। আল্লাহর রাসূল (ﷺ) ইব্রাহীম (রাঃ)-কে তুলে নিয়ে চুমু খেলেন এবং নাকে-মুখে লাগালেন। অতঃপর (আরেক বার) আমরা তার (আবূ সায়ফ্-এর) বাড়িতে গেলাম। তখন ইব্রাহীম (রাঃ) মুমূর্ষু অবস্থায়। এতে আল্লাহর রাসূল (ﷺ)-এর উভয় চক্ষু হতে অশ্রু ঝরতে লাগল। তখন ‘আবদুর রহমান ইব্নু ‘আওফ (রাঃ) বললেন, হে আল্লাহ্র রাসূল (ﷺ)! আর আপনিও? (ক্রন্দন করছেন?) তখন তিনি বললেনঃ হে ইব্নু ‘আওফ! এ হচ্ছে রহমত। অতঃপর তিনি আরও অশ্রু ঝরালেন এবং বললেনঃ অশ্রু প্রবাহিত হয় আর হৃদয় হয় ব্যথিত। তবে আমরা মুখে তা-ই বলি যা আমাদের রব পছন্দ করেন। [১] আর হে ইব্রাহীম! তোমার বিচ্ছেদে আমরা অবশ্যই শোকসন্তপ্ত। [২]
সহীহুল বুখারী, পর্ব ২৩: জানাযা, অধ্যায় ৪৩, হাঃ ১৩০৩; মুসলিম, পর্ব ৪৩: ফায়ায়েল, অধ্যায় ১৫, হাঃ ২৩১৫ [১] হাদীসটি হতে বিপদে অশ্রু ঝরানো আর মহান আল্লাহর নাফরমানী প্রকাশক শব্দাবলী বাদ দিয়ে মুখে শোক প্রকাশ করার অনুমতি পাওয়া যায়, পক্ষান্তরে মহান আল্লাহর নাফরমানী হয় কিংবা তাক্বদীরের প্রতি অসন্তোষ প্রকাশক শব্দাবলী পরিত্যাগ করার তাকীদ দেয়া হয়।[২] এ ধরনের বাকরীতি বিভিন্ন ভাষায় বিদ্যমান আছে। সুতরাং আরবীতে তো থাকবেই। বিধায় মৃত ব্যক্তিকে সংশোধন করার দলীল হিসাবে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর বাণীটি ব্যবহার করার কোনই অবকাশ নেই।
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৪৯৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর পিতৃস্নেহ, শোক এবং সংযমের এক গভীর ছবি আছে। তিনি তাঁর পুত্র ইব্রাহীম (রাঃ)-কে কোলে নেন, চুমু দেন এবং স্নেহ প্রকাশ করেন। পরে ইব্রাহীম (রাঃ) মৃত্যুর কাছাকাছি হলে নবী صلى الله عليه وسلم-এর চোখ দিয়ে অশ্রু ঝরে। আবদুর রহমান ইবনু আওফ (রাঃ) অবাক হলে তিনি বলেন, এটি রহমত। এরপর নবী صلى الله عليه وسلم বলেন, চোখে পানি আসে, হৃদয় ব্যথিত হয়; কিন্তু আমরা মুখে শুধু তাই বলি যা আমাদের রব পছন্দ করেন। এই হাদিস শোকের সময় কাঁদা ও দুঃখ পাওয়ার মানবিকতা দেখায়, আবার কথায় আল্লাহর সন্তুষ্টি রক্ষার শিক্ষা দেয়। তাই এই হাদিস দুঃখকে অস্বীকার করে না; বরং দুঃখের মাঝেও আল্লাহর সন্তুষ্ট ভাষা শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শোকের সময় চোখের পানি ও হৃদয়ের ব্যথা স্বাভাবিক।
- মুখে এমন কথা বলা উচিত যা রব পছন্দ করেন।
- সন্তানের প্রতি স্নেহ নবী صلى الله عليه وسلم নিজ আচরণে দেখিয়েছেন।
- দুঃখের সময়ও সংযম ও ঈমানি ভাষা বজায় রাখা দরকার।
