৪৩/১৪. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৪৯৪ - প্রতিশ্রুতি ও ঋণ পূরণ
রাসূল (ﷺ)-এর নিকট কোন কিছু চাওয়া হলে তিনি কখনও ‘না’ বলেননি এবং তাঁর অত্যধিক দানের বর্ণনা।
প্রতিশ্রুতি রক্ষা: বাহরাইনের মাল ও আবূ বকর (রাঃ)-এর আমানত
আল-লু'লু ওয়াল মারজান : ১৪৯৪
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৪৯৪
حديث جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَوْ قَدْ جَاءَ مَال الْبَحْرَيْنِ قَد أَعْطَيْتُكَ هكَذَا وَهكَذَا وَهكَذَا فَلَمْ يَجِى مَالُ الْبَحْرَيْنِ حَتَّى قبِضَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا جَاءَ مَالُ الْبَحْرَيْنِ أَمَرَ أَبُو بَكْرٍ، فَنَادَى: مَنْ كَانَ لَهُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِدَةٌ أَوْ دَيْنٌ فَلْيَأْتِنَا فَأَتَيْتُهُ، فَقُلْتُ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لِي: كَذَا وَكَذَا فَحَثَى لِي حَثْيَةً، فَعَدَدْتُهَا فَإِذَا هِيَ خَمْسُمِائَةٍ وَقَالَ: خُذْ مِثْلَيْهَا
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছিলেন, যদি বাহরাইনের মাল এসে যায় তাহলে আমি তোমাকে এতো এতো দিব। কিন্তু নবী (ﷺ)-এর ওফাত পর্যন্ত বাহরাইনের মাল এসে পৌঁছায়নি। পরে যখন বাহরাইনের মাল পৌঁছল, আবূ বকর (রাঃ)-এর আদেশে ঘোষণা করা হল, নবী (ﷺ)-এর নিকট যার অনুকূলে কোন প্রতিশ্রুতি বা ঋণ রয়েছে সে যেন আমার নিকট আসে। আমি তাঁর নিকট গিয়ে বললাম, নবী (ﷺ) আমাকে এতো এতো দিবেন বলেছিলেন। তখন আবূ বকর (রাঃ) আমাকে এক অঞ্জলি ভরে দিলেন, আমি তা গণনা করলাম এতে পাঁচ শ’ ছিল। তারপর তিনি বললেন, এর দ্বিগুণ নিয়ে যাও।
সহীহুল বুখারী, পর্ব ৩৯; যামিন হওয়া, অধ্যায় ৩, হাঃ ২২৯৬; মুসলিম, পর্ব ৪৩: ফাযায়েল, অধ্যায় ১৪, হাঃ ২৩১৪
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৪৯৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে প্রতিশ্রুতি, ঋণ এবং দায়িত্ব পালনের সুন্দর শিক্ষা আছে। নবী صلى الله عليه وسلم জাবির (রাঃ)-কে বলেছিলেন, বাহরাইনের মাল এলে তিনি তাকে দেবেন। কিন্তু নবী صلى الله عليه وسلم-এর ওফাত পর্যন্ত সেই মাল আসেনি। পরে মাল এলে আবূ বকর (রাঃ) ঘোষণা করেন—যার নবী صلى الله عليه وسلم-এর কাছে প্রতিশ্রুতি বা ঋণ আছে, সে যেন আসে। জাবির (রাঃ) গেলে তাকে এক অঞ্জলি দেওয়া হয়; তিনি গণনা করে দেখেন পাঁচশ। পরে আবূ বকর (রাঃ) তাকে এর দ্বিগুণ নিতে বলেন। এই বর্ণনায় নেতৃত্বের আমানতদারি, পূর্বের প্রতিশ্রুতি সম্মান করা এবং মানুষের হক আদায়ের বিষয়টি স্পষ্টভাবে দেখা যায়। এতে বোঝা যায়, কোনো দায়িত্ব পূর্বের হলেও সঠিক তথ্য জানা গেলে তা সম্মানের সঙ্গে পূরণ করা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রতিশ্রুতি ও ঋণের বিষয়কে গুরুত্ব দেওয়া দরকার।
- নেতৃত্বে আমানতদারি ও মানুষের হক আদায় গুরুত্বপূর্ণ।
- নবী صلى الله عليه وسلم-এর প্রতিশ্রুতি আবূ বকর (রাঃ) সম্মান করেছেন।
- অধিকার দাবি করার ক্ষেত্রে সত্য কথা বলা জরুরি।
