৪৩/১৪. অধ্যায়ঃ
রাসূল (ﷺ)-এর নিকট কোন কিছু চাওয়া হলে তিনি কখনও ‘না’ বলেননি এবং তাঁর অত্যধিক দানের বর্ণনা।
আল লু'লু ওয়াল মারজান : ১৪৯৩
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৪৯৩
حديث جَابِرٍ رضي الله عنه، قَالَ: مَا سُئِل النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ شَيْءٍ قَطُّ، فَقَالَ: لاَ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর নিকট এমন কোন জিনিসই চাওয়া হয়নি, যার উত্তরে তিনি ‘না’ বলেছেন।
সহীহুল বুখারী, পর্ব ৭৮: আদব-আচার, অধ্যায় ৩৯, হাঃ ৬০৩৪; মুসলিম, পর্ব ৪৩: ফাযায়েল, অধ্যায় ১৪, হাঃ ২৩১১
