৪৩/১৬. অধ্যায়ঃ
নবী (ﷺ) ছিলেন অত্যন্ত লাজুক স্বভাবের।
আল লু'লু ওয়াল মারজান : ১৫০০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৫০০
حديث عَبْدِ اللهِ بْنٍ عَمْرِو، قَالَ: لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاحِشًا [ص: 104] وَلاَ مُتَفَحِّشًا وَكَانَ يَقُولُ: إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلاَقًا
‘আবদুল্লাহ ইব্নু ‘আম্র (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) অশ্লীল ভাষী ও অসদাচরণের অধিকারী ছিলেন না। তিনি বলতেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম যে নৈতিকতায় সর্বোত্তম।
সহীহুল বুখারী, পর্ব ৬১ অধ্যায় ২৩, হাঃ ৩৫৫৯; মুসলিম, পর্ব ৪৩ ; ফাযায়েল, অধ্যায় ১৬, হাঃ ২৩২১
