৪৪/৩৪. অধ্যায়ঃ
হাসসান বিন সাবিত (রাঃ)-এর মর্যাদা।
আল লু'লু ওয়াল মারজান : ১৬১৮
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৬১৮
حديث عَائِشَةَ عَنْ عُرْوَةَ، قَالَ: ذَهَبْتُ أَسُبُّ حَسَّانَ عِنْدَ عَائِشَةَ، فَقَالَتْ: لاَ تَسُبُّهُ، فَإِنَّهُ كَانَ يُنَافِحُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
‘উরওয়াহ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন ‘আয়িশা (রাঃ)-এর সম্মুখে হাস্সান (রাঃ)-কে তিরস্কার করতে উদ্যত হলে, তিনি আমাকে বললেন, তাকে গালি দিও না। সে নবী (ﷺ)-এর তরফ হতে কবিতার মাধ্যমে শত্রুর কথার আঘাত প্রতিহত করত।
সহীহুল বুখারী, পর্ব ৬১: মর্যাদা ও গুণাবলী, অধ্যায় ১৬, হাঃ ৩৫৩১; মুসলিম, পৰ্ব ৪৪ ; সাহাবীগণের মর্যাদা, অধ্যায়, ৪৩, হাঃ ২৪৮৯
