৪৪/৩৪. অধ্যায়ঃ
হাসসান বিন সাবিত (রাঃ)-এর মর্যাদা।
আল লু'লু ওয়াল মারজান : ১৬২০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৬২০
حديث عَائِشَةَ، قَالَتْ: اسْتَأْذَنَ حَسَّانُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هِجَاءِ الْمُشْرِكِينَ قَالَ: كَيْفَ بِنَسَبِي فَقَالَ حَسَّانٌ: لأَسُلَّنَّكَ مِنْهُمْ كَمَا تُسَلُّ الشَّعَرَةُ مِنَ الْعَجِينِ
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
হাসসান (রাঃ) কবিতার ছন্দে মুশরিকদের নিন্দা করতে অনুমতি চাইলে নবী (ﷺ) বললেন, আমার বংশকে কিভাবে তুমি আলাদা করবে? হাসসান (রাঃ) বললেন, আমি তাদের মধ্য হতে এমনভাবে আপনাকে আলাদা করে নিব যেমনভাবে আটার খামির হতে চুলকে আলাদা করে নেয়া হয়।
সহীহ বুখারী, পৰ্ব ৬১; মর্যাদা ও গুণাবলী, অধ্যায় ১৬, হাঃ ৫৩১; মুসলিম, পর্ব ৪৪ : সাহাবীগণের মর্যাদা, অধ্যায়, ৩৪, হাঃ ২৪৮৯
