৪৫/২৫. অধ্যায়ঃ
প্রকৃতপক্ষে দোষী এমন কোন ব্যক্তিকে যদি নবী (ﷺ) লা'নত করেন অথবা গালি দেন অথবা তার উপর বদদোয়া করেন তাহলে সেটা তার জন্য পবিত্রতা, প্রতিদান ও দয়ায় পরিগণিত হবে।
আল লু'লু ওয়াল মারজান : ১৬৭৩
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৬৭৩
حَدِيثُ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللهُمَّ! فَأَيُّمَا مُؤْمِنٍ سَبَبْتُهُ، فَاجْعَلْ ذَلِكَ لَهُ قُرْبَةً إِلَيْكَ، يَوْمَ القِيَامَةِ» .
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ)-কে এ দু‘আ করতে শুনেছেনঃ হে আল্লাহ! যদি আমি কোন মু’মিন ব্যক্তিকে মন্দ বলে থাকি, তবে আপনি সেটাকে ক্বিয়ামাতের দিন তার জন্য আপনার নৈকট্য অর্জনের উপায় বানিয়ে দিন।
সহীহুল বুখারী, পৰ্ব ৮০: দু'আসমূহ, অধ্যায় ৩৪, হাঃ ৬৩৬১; মুসলিম, পর্ব ৪৫: সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক ও শিষ্টাচার, অধ্যায় ২৫, হাঃ ২৬০১
