৪৫/২৭. অধ্যায়ঃ
মিথ্যা বলা হারাম তবে তা কোন ক্ষেত্রে বৈধ তার বর্ণনা।
আল লু'লু ওয়াল মারজান : ১৬৭৪
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৬৭৪
حَدِيثُ أُمِّ كُلْثُومٍ بِنْتِ عُقْبَةَ، أَنَّهَا سَمِعَتْ رَسُولَ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَيْسَ الكَذَّابُ الذِي يُصْلِحُ بَيْنَ النَّاسِ، فَيَنْمِي خَيْرًا، أَوْ يَقُولُ خَيْرًا» .
উম্মু কুলসুম বিনতে ‘উকবাহ (রাঃ) হতে বর্ণিতঃ
সে ব্যক্তি মিথ্যাচারী নয়, যে মানুষের মধ্যে মীমাংসা করার জন্য ভালো কথা পৌঁছে দেয় কিংবা ভালো কথা বলে।
সহীহুল বুখারী, পৰ্ব ৫৩ : বিবাদ মীমাংসা, অধ্যায় ২, হাঃ ২৬৯২; মুসলিম, পৰ্ব ৪৫: সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক ও শিষ্টাচার, অধ্যায় ২৭, হাঃ ২৬০৫
