৪৫/৫০. অধ্যায়ঃ
মানুষ তার সাথে যাকে সে ভালোবাসে।
আল লু'লু ওয়াল মারজান : ১৬৯৩
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৬৯৩
حديث أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَتَى السَّاعَةُ يَا رَسُولَ اللهِ قَالَ: مَا أَعْدَدْتَ لَهَا قَالَ: مَا أَعْدَدْتُ لَهَا مِنْ كَثِيرِ صَلاَةٍ، وَلاَ صَوْمٍ، وَلاَ صَدَقَةٍ وَلكِنِّي أُحِبُّ اللهَ وَرَسولَهُ قَالَ: أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি নবী (ﷺ)-কে জিজ্ঞেস করলঃ হে আল্লাহ্র রাসূল! ক্বিয়ামাত কবে হবে? তিনি তাকে জিজ্ঞেস করলেনঃ তুমি এর জন্য কী জোগাড় করেছ? সে বললঃ আমি এর জন্য তো অধিক কিছু সালাত, সাওম এবং সদাকাহ আদায় করতে পারিনি। কিন্তু আমি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসি। তিনি বললেনঃ তুমি যাকে ভালবাস তারই সঙ্গী হবে।
সহীহুল বুখারী, পর্ব ৭৮: আদব-আচার, অধ্যায় ৯৬, হাঃ ৬১৭১; মুসলিম, পর্ব ৪৫: সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক ও শিষ্টাচার, অধ্যায় ৫০, হাঃ ২৬৩৯
