৪৭/১. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭০৫ - মুতাশাবিহ আয়াত নিয়ে সতর্কতা

কুরআনের মুতাশাবিহ বাণী অনুসন্ধান করা নিষেধ এবং যারা তা করে তাদের প্রতি সতর্কতা এবং কুরআনে ইখতিলাফ করা নিষেধ।

মুতাশাবিহ আয়াত: ভুল ব্যাখ্যা ও ফিতনা থেকে সতর্ক থাকার শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৭০৫

حديث عَائِشَةَ رضي الله عنها، قَالَتْ: تَلاَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هذِهِ الآيَةَ ﴾هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فيَتَّبِعُون مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ﴿ إِلَى قَوْلِهِ ﴾أُولُو الأَلْبَابِ﴿[ص: 215] قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ فَأُولَئِكَ الَّذِينَ سَمَّى اللهُ فَاحْذَرُوهُمْ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আয়াতটি هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فيَتَّبِعُون مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ * إِلَى قَوْلِهِ * أُولُو الأَلْبَابِ “তিনিই তোমার প্রতি এ কিতাব অবতীর্ণ করেছেন যার কতক আয়াত সুস্পষ্ট, দ্ব্যর্থহীন। এগুলো কিতাবের মূল অংশ; আর অন্যগুলো রূপক; যাদের অন্তরে সত্য-লঙ্ঘন প্রবণতা রয়েছে শুধু তারাই ফিতনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশে যা রূপক তার অনুসরণ করে। আল্লাহ ব্যতীত অন্য কেউ এর ব্যাখ্যা জানে না। আর যারা জ্ঞানে সুগভীর, তাঁরা বলেনঃ আমরা এতে ঈমান এনেছি, এসবই আমাদের প্রভুর তরফ থেকে এসেছে। জ্ঞানবানরা ব্যতীত কেউ নাসীহাত গ্রহণ করে না” (সূরা আলু ইমরান ৩/৭)।নবী (ﷺ) পাঠ করলেনঃ ‘আয়িশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঘোষণা করেছেন যে, যারা মুতাশাবাহাত আয়াতের পেছনে ছুটে তাদের যখন তুমি দেখবে তখন মনে করবে যে, তাদের কথাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। সুতরাং তাদের ব্যাপারে সাবধান থাকবে।

সহীহুল বুখারী, পর্ব ৬৫; তাফসীর, অধ্যায় ১, হাঃ ৪৫৪৭; মুসলিম, পর্ব ৪৭: ইলম, অধ্যায় ১, হাঃ ২৬৬৫

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭০৫-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো মুতাশাবিহ আয়াত নিয়ে সতর্কতা। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সূরা আলে ইমরানের ৭ নম্বর আয়াত পাঠ করেন। সেখানে বলা হয়েছে, কুরআনের কিছু আয়াত সুস্পষ্ট, আর কিছু আয়াত মুতাশাবিহ। যাদের অন্তরে বাঁকা প্রবণতা আছে, তারা ফিতনা ও ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে মুতাশাবিহ অংশের পেছনে পড়ে। এরপর নবী (صلى الله عليه وسلم) বলেন, যারা এভাবে মুতাশাবিহ আয়াতের অনুসরণ করে, তাদের ব্যাপারে সাবধান থাকতে। এই হাদিস আমাদের শেখায়, কুরআন বুঝতে সততা, বিনয় ও নিরাপদ পথ দরকার। নিজের মত জোর করে চাপানো, অস্পষ্ট বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ানো বা ফিতনা তৈরি করা ঠিক নয়। মুমিনের কাজ হলো স্পষ্ট সত্যে ঈমান রাখা এবং সন্দেহ ছড়ানো থেকে দূরে থাকা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরআনের মুতাশাবিহ আয়াত নিয়ে ফিতনা তৈরি করা থেকে বাঁচতে হবে।
  • অস্পষ্ট বিষয়ে ভুল ব্যাখ্যা চাপিয়ে দেওয়া বিপজ্জনক হতে পারে।
  • সুস্পষ্ট আয়াতকে কুরআনের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করতে হয়।
  • যারা বিভ্রান্তি ছড়ায়, তাদের ব্যাপারে সতর্ক থাকা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন