৪৯/১. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৪৭ - তাওবা ও গুনাহের ভয়

তাওবার প্রতি উৎসাহ প্রদান এবং তদ্বারা আনন্দিত হওয়া।

তাওবা: গুনাহের ভয় ও আল্লাহর দিকে ফিরে আসা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৭৪৭

حديث عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: للهُ أَفْرَحُ بِتَوْبَةِ عَبْدِهِ، مِنْ رَجُلٍ نَزَلَ مَنْزِلاً، وَبِهِ مَهْلَكَةٌ، وَمَعَهُ رَاحِلَتُهُ، عَلَيْهَا طَعَامُهُ وَشَرَابُهُ فَوَضَعَ رَأْسَهُ، فَنَامَ نَوْمَةً، فَاسْتَيْقَظَ، وَقَدْ ذَهَبَتْ رَاحِلَتُهُ حَتَّى اشْتَدَّ عَلَيْهِ الْحَرُّ [ص: 239] وَالْعَطَشُ، أَوْ مَا شَاءَ اللهُ، قَالَ: أَرْجِعُ إِلَى مَكَانِي فَرَجَعَ، فَنَامَ نَوْمَةً، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، فَإِذَا رَاحِلَتُهُ عِنْدَهُ

‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) দুইটি হাদীস বর্ণনা করেছেন। একটি নবী (ﷺ) থেকে আর অন্যটি তাঁর নিজ থেকে। ঈমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে এত বিরাট মনে করে, যেন সে একটা পর্বতের নীচে বসা আছে, আর সে আশঙ্কা করছে যে, সম্ভবত পর্বতটা তার উপর ধ্বসে পড়বে। আর পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহগুলোকে মাছির মত মনে করে, যা তার নাকে বসে চলে যায়। এ কথাটি আবূ শিহাব নিজ নাকে হাত দিয়ে দেখিয়ে বলে।তারপর (নবী (ﷺ) হতে বর্ণিত হাদীসটি বর্ণনা করে বলেন) নবী (ﷺ) বলেছেনঃ আল্লাহ তাঁর বান্দার তাওবায় সেই ব্যক্তির চেয়েও অধিক খুশি হন, মনে কর কোন এক ব্যক্তি (সফরের অবস্থায় বিশ্রামের জন্য) কোন এক স্থানে অবতরণ করলো, সেখানে প্রাণেরও ভয় ছিল। তার সঙ্গে তার সফরের বাহন ছিল। যার উপর তার খাদ্য ও পানীয় ছিল, সে মাথা রেখে ঘুমিয়ে পড়লো এবং জেগে দেখলো তার বাহন চলে গেছে। তখন সে গরমে ও পিপাসায় কাতর হয়ে পড়লো। রাবী বলেনঃ আল্লাহ যা চাইলেন তা হলো। তখন সে বললো যে, আমি যে জায়গায় ছিলাম সেখানেই ফিরে যাই। এরপর সে নিজ স্থানে ফিরে এসে আবার ঘুমিয়ে পড়লো। তারপর জেগে দেখলো যে, তার বাহনটি তার পাশেই দাঁড়িয়ে আছে।

সহীহুল বুখারী, পর্ব ৮০: দু'আসমূহ, অধ্যায় ৪, হাঃ ৬৩০৮;মুসলিম, পর্ব ৪৯ : তাওবাহ, অধ্যায় ১, হাঃ ২৭৪৪

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৪৭-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো তাওবা। বর্ণনায় বলা হয়েছে, ঈমানদার ব্যক্তি নিজের গুনাহকে পাহাড়ের মতো ভয়ংকর মনে করে, যেন তা তার ওপর পড়ে যেতে পারে। আর পাপিষ্ঠ ব্যক্তি গুনাহকে মাছির মতো হালকা মনে করে। এরপর নবী صلى الله عليه وسلم এমন একজন মানুষের উদাহরণ দিয়েছেন, যে বিপজ্জনক জায়গায় তার বাহন হারিয়ে ফেলে। সেই বাহনের ওপর তার খাবার ও পানি ছিল। গরম ও পিপাসায় সে অসহায় হয়ে পড়ে। পরে যখন সে বাহনকে নিজের কাছে পায়, তার আনন্দ খুব বেশি হয়। হাদিসের মূল বার্তা হলো, আল্লাহ বান্দার তাওবায় খুশি হন। গুনাহকে ছোট মনে না করে, আল্লাহর দিকে ফিরে আসা—এটাই মুমিনের পথ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুমিন নিজের গুনাহকে হালকা করে দেখে না।
  • গুনাহের ভয় মানুষকে তাওবার দিকে নিয়ে যায়।
  • আল্লাহ বান্দার তাওবাকে ভালোবাসেন—এতে আশা আছে।
  • অহংকার নয়, অনুতাপ ও ফিরে আসা মুমিনের আচরণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন