৩/৬. অধ্যায়ঃ
জুনুবী ব্যক্তির ঘুমিয়ে থাকা বৈধ তবে তার জন্য ওজু করা মুস্তাহাব।
আল লু'লু ওয়াল মারজান : ১৭৬
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৭৬
حديث عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَهُوَ جُنُبٌ غَسَلَ فَرْجَهُ وَتَوَضَّأَ لِلصَّلاَةِ
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) যখন জানাবাতের অবস্থায় ঘুমাতে ইচ্ছে করতেন তখন তিনি লজ্জাস্থান ধুয়ে সালাতের ওজুর মত ওজু করতেন।
সহীহুল বুখারী, পর্ব ৫: গোসল, অধ্যায় ২৭, হাঃ ২৮৮; মুসলিম, পর্ব ৩: হায়য, অধ্যায় ৬, হাঃ ৩০৫
