৫০/৪. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৮০ - রূহ সম্পর্কে জ্ঞানের সীমা

নবী (ﷺ)-কে “রূহ” সম্পর্কে ইয়াহুদীদের জিজ্ঞাসা ও আল্লাহ তা‘আলার বাণী: “তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে।” (সূরা বনি ইসরাইল ১৭/৮৫)

রূহ সম্পর্কে প্রশ্ন: মানুষের জ্ঞানের সীমা নিয়ে হাদিস

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৭৮০

حديث عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: بَيْنَا أَنَا أَمْشِي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي خَرِبِ الْمَدِينَةِ، وَهُوَ يَتَوكَّأُ عَلَى عَسِيبٍ مَعَهُ فَمَرَّ بِنَفَرٍ مِنَ الْيَهُودِ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ: سَلُوهُ عَنِ الرُّوحِ وَقَالَ بَعْضُهُمْ: لاَ تَسْأَلُوهُ، لاَ يَجِيءُ فِيهِ بِشَيْءٍ تَكْرَهُونَهُ فَقَالَ بَعْضُهُمْ: لَنَسْأَلَنَّهُ فَقَامَ رَجُلٌ مِنْهُمْ فَقَالَ: يَا أَبَا الْقَاسِمِ مَا الرُّوحُ فَسكَتَ فَقُلْتُ إِنَّهُ يُوحى إِلَيْهِ، فَقُمْتُ فَلَمَّا انْجَلَى عَنْهُ، فَقَالَ: وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُمْ مِنَ الْعِلْمِ إِلاَّ قَلِيلاً

‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

একদা আমি নবী (ﷺ)-এর সাথে মাদীনার বসতিহীন এলাকা দিয়ে চলছিলাম। তিনি একখানি খেজুরের ডালে ভর দিয়ে একদল ইয়াহুদীর কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন তারা একজন অন্যজনকে বলতে লাগল, ‘তাঁকে রূহ সম্পর্কে জিজ্ঞেস কর।’ আর একজন বলল, ‘তাঁকে কোন প্রশ্ন করো না, হয়ত এমন কোন জবাব দিবেন যা তোমরা পছন্দ করো না।’ আবার কেউ কেউ বলল, ‘তাঁকে আমরা প্রশ্ন করবই।’অতঃপর তাদের মধ্য হতে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ‘হে আবুল কাসিম! রূহ কী?’ আল্লাহর রাসূল (ﷺ) চুপ করে রইলেন, আমি মনে মনে বললাম, তাঁর প্রতি ওহী অবতীর্ণ হচ্ছে। তাই আমি দাঁড়িয়ে রইলাম।অতঃপর যখন সে অবস্থা কেটে গেল তখন তিনি বললেনঃ “তারা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে। বল, রূহ আমার প্রতিপালকের আদেশের অন্তর্ভুক্ত। এবং তাদেরকে সামান্যই জ্ঞান দেয়া হয়েছে।” (সূরা আল-ইসরা ১৭/৮৫)

সহীহুল বুখারী, পর্ব ৩: ইলম (ধর্মীয় জ্ঞান), অধ্যায় ৪৭, হাঃ ১২৫; মুসলিম, পর্ব ৫০ : মুনাফিক ও তাদের হুকুম, অধ্যায় ৪, হাঃ ২৭৯৪

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৮০-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) বলেন, তিনি নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে মদিনার এক জায়গা দিয়ে চলছিলেন। কিছু ইয়াহূদী তাঁকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করতে চাইল। কেউ বলল, প্রশ্ন করো না; কেউ বলল, আমরা প্রশ্ন করবই। একজন দাঁড়িয়ে জিজ্ঞেস করল, রূহ কী? নবী (صلى الله عليه وسلم) চুপ করে থাকলেন। ইবনু মাসউদ (রাঃ) বুঝলেন, ওহী নাজিল হচ্ছে। পরে নবী (صلى الله عليه وسلم) আয়াত পাঠ করলেন: রূহ আমার প্রতিপালকের আদেশের অন্তর্ভুক্ত এবং তোমাদের সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। এই হাদিস শেখায়, কিছু বিষয় আল্লাহর জ্ঞানের অধীন; মানুষকে বিনয়ী থাকতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রূহের প্রকৃত বিষয় আল্লাহর আদেশের অন্তর্ভুক্ত।
  • মানুষের জ্ঞান সীমিত—এ কথা স্বীকার করা ঈমানের অংশ।
  • ওহী আসার সময় নবী (صلى الله عليه وسلم) আল্লাহর নির্দেশের অপেক্ষা করতেন।
  • অজানা বিষয়ে অনুমান করে কথা বলা ঠিক নয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন