৫২/১. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮২৯ - ইয়াজুজ-মাজুজ ও পাপকাজ বেড়ে যাওয়া

ফিতনা নিকটবর্তী হওয়া এবং ইয়াজুজ মাজুজের (দেয়াল) খুলে যাওয়া।

ইয়াজুজ-মাজুজের প্রাচীর: পাপকাজ বেড়ে গেলে সতর্কতার হাদিস

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৮২৯

حديث زَيْنَبَ ابْنَةِ جَحْشٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا فَزِعًا يَقُولُ: لاَ إِلهَ إِلاَّ اللهُ وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ فُتِحَ الْيَوْمَ مِنْ رَدْمِ يَأجُوجَ وَمأجُوجَ مِثْلُ هذِهِ وَحَلَّقَ بِإِصْبَعِهِ الإِبْهَامِ وَالَّتِي تَلِيهَا قَالَتْ زَيْنَبُ ابْنةُ جَحْشٍ: فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ قَالَ: نَعَمْ إِذَا كَثُرَ الْخَبَثُ

যায়নাব বিনতে জাহাশ (রাঃ) হতে বর্ণিতঃ

একবার নবী (ﷺ) ভীত সন্ত্রস্ত অবস্থায় তাঁর নিকট আসলেন এবং বলতে লাগলেন, লা- ইলাহা ইল্লাল্লাহ। আরবের লোকেদের জন্য সেই অনিষ্টের কারণে ধ্বংস অনিবার্য বা নিকটবর্তী হয়েছে। আজ ইয়াজুজ ও মাজুজের প্রাচীর এ পরিমাণ খুলে গেছে। এ কথার বলার সময় তিনি তাঁর বৃদ্ধাঙ্গুলির অগ্রভাগকে তার সঙ্গের শাহাদাত আঙ্গুলির অগ্রভাগের সঙ্গে মিলিয়ে গোলাকার করে ছিদ্রের পরিমাণ দেখান। যায়নাব বিনতে জাহশ (রাঃ) বলেন, তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমাদের মধ্যে পুণ্যবান লোকজন থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তিনি বললেন, হাঁ যখন পাপকাজ অতি মাত্রায় বেড়ে যাবে।

মুসলিম সহীহুল বুখারী, পর্ব ৬০: নবীগণের (আঃ) হাদীসসমূহ, অধ্যায় ৭, হাঃ ৩৩৪৬; মুসলিম, পর্ব ৫২: ফিতনা এবং তার অশুভ আলামতসমূহ, অধ্যায়, হাঃ ২৮৮০ (মুসলিম

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮২৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর একটি ভীত অবস্থার কথা এসেছে। তিনি যায়নাব বিনতে জাহশ (রাঃ)-এর কাছে এসে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে লাগলেন এবং আরবদের জন্য কাছাকাছি আসা অনিষ্টের কথা বললেন। তিনি জানালেন, ইয়াজুজ ও মাজুজের প্রাচীর আজ এতটুকু খুলে গেছে, এবং আঙুল দিয়ে তার পরিমাণ দেখালেন। যায়নাব (রাঃ) জানতে চাইলেন, আমাদের মধ্যে পুণ্যবান লোক থাকলেও কি ধ্বংস আসতে পারে? নবী (صلى الله عليه وسلم) বললেন, হ্যাঁ, যখন পাপকাজ খুব বেড়ে যাবে। এই হাদিসের মূল শিক্ষা ইয়াজুজ-মাজুজ, আসন্ন বিপদ এবং সমাজে পাপ বেড়ে যাওয়ার সতর্কতা নিয়ে। হাদিসটি কোনো অকারণ ভয় ছড়ায় না; বরং পাপকাজের ব্যাপারে সচেতন হতে বলে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইয়াজুজ ও মাজুজের প্রাচীর সম্পর্কে হাদিসে সতর্কতা এসেছে।
  • সমাজে পাপকাজ বেড়ে গেলে বিপদের আশঙ্কা বাড়ে।
  • সৎ লোক থাকা সত্ত্বেও সাধারণ বিপদ আসতে পারে।
  • নবী (صلى الله عليه وسلم) বিপদের কথা শুনিয়ে মানুষকে সচেতন করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন