৫২/২০. অধ্যায়ঃ
দাজ্জাল, তার ও তার সঙ্গে যারা থাকবে তাদের বর্ণনা।
আল লু'লু ওয়াল মারজান : ১৮৫৫
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৮৫৫
حديث أَنَسٍ رضي الله عنه، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا بُعِثَ نَبِيٌّ إِلاَّ أَنْذَرَ أُمَّتَهُ الأَعْوَرَ الْكَذَّابَ أَلاَ إِنَّهُ أَعْوَرُ، وَإِنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَعْوَرَ وَإِنَّ بَيْنَ عَيْنَيْهِ مَكْتُوبٌ كَافِرٌ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ এমন কোন নবী (ﷺ) প্রেরিত হন নি যিনি তার উম্মাতকে এই কানা মিথ্যুক সম্পর্কে সতর্ক করেননি। জেনে রেখো, সে কিন্তু কানা, আর তোমাদের রব কানা নন। আর তার দুই চোখের মাঝখানে কাফির (كَافِرٌ) শব্দটি লিপিবদ্ধ থাকবে।
সহীহুল বুখারী, পর্ব ৯২: ফিতনা, অধ্যায় ২৬, হাঃ ৭১৩১; মুসলিম, পর্ব ৫২ : ফিতনা এবং তার অশুভ আলামতসমূহ, অধ্যায় ২০, হাঃ ২৯৩৩
