৫২/২০. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮৫৬ - দাজ্জালের আগুন-পানি: দেখা আর বাস্তবতার পরীক্ষা

দাজ্জাল, তার ও তার সঙ্গে যারা থাকবে তাদের বর্ণনা।

দাজ্জালের পানি ও আগুন: ফিতনার সময় দেখা সব সত্য নয়

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৮৫৬

حديث حُذَيْفَةَ قَالَ عُقْبَةُ بْنُ عَمْرِو لِحُذَيْفَةَ: أَلاَ تُحَدِّثُنَا مَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنِّي سَمِعْتُهُ يَقُولُ: إِنَّ مَعَ الدَّجَالِ، إِذَا خَرَجَ، مَاءً وَنَارًا فَأَمَّا الَّذِي يَرَى النَّاسُ أَنَّهَا النَّارُ، فَمَاءٌ بَارِدٌ وَأَمَّا الَّذِي يَرَى النَّاسُ أَنَّهُ مَاءٌ بَارِدٌ، فَنَارٌ تُحْرِقُ فَمَنْ أَدْرَكَ مِنْكُمْ، فَلْيَقَعْ فِي الَّذِي يَرَى أَنَّها نَارٌ، فَإِنَّهُ عَذْبٌ بَارِدٌ

‘উকবাহ ইব্‌নু ‘আম্‌র (রাঃ) হতে বর্ণিতঃ

আপনি আল্লাহর রাসূল (ﷺ) হতে যা শুনেছেন, তা কি আমাদের নিকট বর্ণনা করবেন না? তিনি জবাব দিলেন, আমি তাঁকে বলতে শুনেছি, যখন দাজ্জাল বের হবে তখন তার সঙ্গে পানি ও আগুন থাকবে। অতঃপর মানুষ যাকে আগুনের মত দেখবে তা হবে মূলত ঠান্ডা পানি। আর যাকে মানুষ ঠান্ডা পানির মত দেখবে, তা হবে আসলে দহনকারী অগ্নি। তখন তোমাদের মধ্যে যে তার দেখা পাবে, সে যেন অবশ্যই তাতে ঝাঁপিয়ে পড়ে, যাকে সে আগুনের মত দেখতে পাবে। কেননা, আসলে তা সুস্বাদু শীতল পানি।

সহীহুল বুখারী, পর্ব ৬০: নাৰীগণের (আঃ) হাদীসসমূহ, অধ্যায় ৫০, হাঃ ৩৪৫০; মুসলিম, পর্ব ৫২: ফিতনা এবং তার অশুভ আলামতসমূহ, অধ্যায় ২০, হাঃ ২৯৩৪

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮৫৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে দাজ্জালের ফিতনার একটি কঠিন দিক এসেছে। বলা হয়েছে, যখন দাজ্জাল বের হবে, তার সঙ্গে পানি ও আগুন থাকবে। মানুষ যাকে আগুনের মতো দেখবে, তা আসলে ঠাণ্ডা পানি; আর যাকে ঠাণ্ডা পানি মনে করবে, তা দহনকারী আগুন। নবী (صلى الله عليه وسلم) নির্দেশ দিয়েছেন, যে তার দেখা পাবে, সে যেন যেটিকে আগুন মনে হয় তাতেই পড়ে; কারণ আসলে তা সুস্বাদু ঠাণ্ডা পানি। এই বর্ণনা দেখায়, দাজ্জালের ফিতনায় চোখের দেখা বিভ্রান্ত করতে পারে। মুসলিমের জন্য মূল ভরসা হবে নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ। তাই ফিতনার সময় বাহ্যিক ঝলক নয়, ওহীর শিক্ষা ধরে রাখা জরুরি। তাই হাদিসটি পড়ার সময় মূল শব্দগুলো ধরে রাখা, নিজের ঈমান যাচাই করা এবং অকারণ বাড়তি ব্যাখ্যা থেকে বেঁচে থাকা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাজ্জালের ফিতনায় চোখের দেখা বিভ্রান্ত করতে পারে।
  • নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশই নিরাপদ পথ।
  • ফিতনার সময় বাহ্যিক সুবিধা দেখে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন